
ইনানী টুপটুপ রিসোর্টে আগুনে মৃত্যু
মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা
কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করেছে । এই পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। রিসোর্টের মালিক তানভীর আহমদসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
রোববার সকালে উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মামলায় নাম উল্লেখ করা চারজনের মধ্যে তানভীর আহমদ ও মোহাম্মদ সুমন রয়েছেন। তবে তদন্তের স্বার্থে বাকি দুজনের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি। অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

এদিকে অগ্নিকাণ্ডে নিহত ১০ পর্যটকের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের আগে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কক্সবাজারস্থ সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানিয়েছেন, ডিএনএ পরীক্ষার জন্য কক্সবাজারের বিভিন্ন হাসপাতালে নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এনে কক্সবাজারেই পরীক্ষা হবে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
