
কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নসহ যে সকল ইউনিয়নবাসী সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হতে বা এর বাইরে থাকতে চান তাদের বিষয়ে বলছি, সিটি কর্পোরেশনে থাকা না থাকা বিষয়ে কাউকে বিভ্রান্ত করে আন্দোলনের নামে চাঁদা তোলা যৌক্তিক নয় বা যথার্থ নয়। এ বিষয়ে মাননীয় এমপি লুৎফর রহমান কাজল বিশেষ ভুমিকা রাখতে পারে। তিনি কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশন করার জন্য যৌক্তিক ভাবে ডিও লেটার দিয়েছেন। সবার মনে রাখতে হবে, কারো ইচ্ছা অনিচ্ছায় সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হবার সুযোগ নেই। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক মহোদয়ের সাথে সবাইকে বসে একটি কার্যকর সিদ্ধান্ত নিতে হবে। এটিই সঠিক সমাধান। সদর উপজেলা বিলুপ্ত করার সুযোগ নাই সদরের উপজেলার কয়েকটি ইউনিয়ন সিটি কর্পোরেশনের বাইরে থাকলে। চৌফলদন্ডী ও ভারুয়াখালী নিয়ে সদর উপজেলাও যৌক্তক নয়। প্রয়োজনে পুরা সদর উপজেলাকে সিটি কর্পোরেশনের অধিভুক্ত করা হউক নইলে শুধু মাত্র পৌরসভাকে সিটি করপোরেশনের আওতাভুক্ত রাখা হউক। মানুষকে আন্দোলনের মুখে ঠেলে দেওয়া প্রশাসনের উচিত হবেনা ব্যাক্তিগত ভাবে মনে করি@। তবে সবাইকে সংযম প্রদর্শন পূর্বক জেলা প্রশাসক মহোদয়ের সাথে বৈঠক করার অনুরোধ করছি।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
