advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়নে

কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণে প্রশাসনিক তৎপরতা শুরু,প্রতিবেদন তলব

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২২, ২০২৬, ০১:৪৯

কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণে প্রশাসনিক তৎপরতা শুরু,প্রতিবেদন তলব
ছবি: সংগৃহীত

কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার কার্যক্রম ত্বরান্বিত করার উদ্যোগ নিয়েছে সরকার। গত ১৩ জুন কক্সবাজার জেলা সফরকালে আয়োজিত এক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে এবার প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের এক চিঠির মাধ্যমে জানানো হয়েছে যে, কক্সবাজার পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এ বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য স্থানীয় সরকার বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।

featured banner

এই চিঠিতে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও ‘সংসদ সদস্যগণের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল’-এর সদস্য সচিব মো: উজ্জ্বল হোসেন স্বাক্ষর করেন।

এর আগে কক্সবাজার -০৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল গেলো ২ এপ্রিল কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ডিও লেটার দেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সফরকালে এ দাবি তুলে ধরেন।

১৮৬৯ সালে প্রতিষ্ঠিত কক্সবাজার পৌরসভাকে ১৫৭ বছর পর সিটি করপোরেশনে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে।

সিটি করপোরেশনে উন্নীত হলে পর্যটন নগরী কক্সবাজারের নাগরিক সেবা ও অবকাঠামোগত উন্নয়নে এক নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

ফায়ার সার্ভিস আসেনি এক ঘণ্টাতেও, স্থানীয়দের চেষ্টায় রক্ষা কক্সবাজার বার্মিজ মার্কেট

ফায়ার সার্ভিস আসেনি এক ঘণ্টাতেও, স্থানীয়দের চেষ্টায় রক্ষা কক্সবাজার বার্মিজ মার্কেট

ঈদগাঁওতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের হার্ডলাইন

ঈদগাঁওতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের হার্ডলাইন

চৌফলদণ্ডী ইউনিয়নের উত্তর পাড়া নিবাসী প্রবীণ মুরব্বি বদিউল আলম আর নেই,আজ বাদ আসর জানাজা

চৌফলদণ্ডী ইউনিয়নের উত্তর পাড়া নিবাসী প্রবীণ মুরব্বি বদিউল আলম আর নেই,আজ বাদ আসর জানাজা

কক্সবাজারে সমুদ্র  সৈকতের বালিয়াড়িতে স্থাপনা নির্মাণের অভিযোগে ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা,শুনানি আজ

কক্সবাজারে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে স্থাপনা নির্মাণের অভিযোগে ডিসিসহ চারজনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা,শুনানি আজ

সর্বশেষ সংবাদ