advertisement

কক্সবাজার সদর হাসপাতালে ডায়ালাইসিস ও আইসিইউ ইউনিট স্থাপনের দাবি জানিয়ে সাংসদ শামিম আরা বেগম স্বপ্নার আবেদন

মো: আবুল হাশেম

মো: আবুল হাশেম

জুলাই ০১, ২০২৬, ০৬:২৩

কক্সবাজার সদর হাসপাতালে ডায়ালাইসিস ও আইসিইউ ইউনিট স্থাপনের দাবি জানিয়ে সাংসদ শামিম আরা বেগম স্বপ্নার আবেদন
ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলা সদর হাসপাতালের চিকিৎসা সেবার পরিধি বাড়ানোর লক্ষ্যে জরুরি ভিত্তিতে ডায়ালাইসিস ইউনিট ও আইসিইউ (ICU) স্থাপনের দাবি জানিয়েছেন সংসদ সদস্য শামিম আরা বেগম। সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর কাছে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক আবেদনপত্র প্রদান করেছেন তিনি।

আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, কক্সবাজার জেলায় বর্তমানে প্রায় ২৮ লক্ষাধিক মানুষের বসবাস। জেলার প্রধান চিকিৎসাকেন্দ্র হিসেবে ২৫০ শয্যা বিশিষ্ট কক্সবাজার সদর হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সেখানে জীবনরক্ষাকারী অনেক আধুনিক চিকিৎসা সুবিধা অনুপস্থিত।

হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট না থাকায় কিডনি রোগীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বা চট্টগ্রামে ছুটতে হচ্ছে, যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল। পাশাপাশি, গুরুতর অসুস্থ রোগীদের জন্য প্রয়োজনীয় আইসিইউ সুবিধাও সেখানে নেই। যার ফলে অনেক সময় মুমূর্ষু রোগীকে অন্যত্র স্থানান্তরের পথেই মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে।

featured banner

স্থানীয় জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে ও মানবিক দিক থেকে কক্সবাজার সদর হাসপাতালে দ্রুত ডায়ালাইসিস ও আইসিইউ সুবিধা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এই সেবাগুলো চালু হলে উপকূলীয় অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ ও নিশ্চিত হবে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশুকে উদ্ধার

উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশুকে উদ্ধার

উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না

সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

ফায়ার সার্ভিস আসেনি এক ঘণ্টাতেও, স্থানীয়দের চেষ্টায় রক্ষা কক্সবাজার বার্মিজ মার্কেট

ফায়ার সার্ভিস আসেনি এক ঘণ্টাতেও, স্থানীয়দের চেষ্টায় রক্ষা কক্সবাজার বার্মিজ মার্কেট

সর্বশেষ সংবাদ