
কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তি :
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম, বিআরটিসির জেলা ম্যানেজার (অপারেশন) মো: জাফর আহমেদ, সাংস্কৃতিক কেন্দ্র পরিচালক মং ছেন লা ও সংগীতায়তন সাধারণ সম্পাদক জুলফিকার আলী।
গান পরিবেশন করেন তালেব মাহমুদ, নাছির উদ্দিন বিপু, সোহেল রানা, রেজাউল করিম, রুমাইয়া রুবায়েত ও প্রিয়াঙ্কা পাল।
নৃত্য পরিবেশন করেন সাংস্কৃতিক কেন্দ্রের রাখাইন নৃত্য দল। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কণ্ঠশিল্পী নাছির উদ্দিন বিপু।
অনুষ্ঠানে বক্তারা গণঅভ্যুত্থান নিয়ে ব্যাপক স্মৃতিচারণ করেন৷ দেশের কল্যাণে সকলকে কাজ করার আহবান জানান।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
