advertisement

কক্সবাজার সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর বিচ ম্যানেজমেন্ট কমিটি, বাতিল সাময়িক ব্যবসায়িক কার্ড

মো: আবুল হাশেম

মো: আবুল হাশেম

জুলাই ০১, ২০২৬, ০২:২৪

কক্সবাজার সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর বিচ ম্যানেজমেন্ট কমিটি, বাতিল সাময়িক ব্যবসায়িক কার্ড
ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে জেলা বিচ ম্যানেজমেন্ট কমিটি। উচ্চ আদালতের নির্দেশনা এবং পরিবেশ অধিদপ্তরের আদেশের পরিপ্রেক্ষিতে সৈকতের বালিয়াড়িতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। একইসাথে, সব ধরনের সাময়িক ব্যবসায়িক কার্ড বাতিলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

বিচ ম্যানেজমেন্ট কমিটির সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুপ্রীম কোর্টের রিট পিটিশন নম্বর-৬২৬/২০১১-এর আদেশ এবং পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে দীর্ঘদিন ধরে সৈকতের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশে এই কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।

featured banner

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৈকতে ব্যবসায়ীদের ইস্যুকৃত সকল সাময়িক কার্ডের মেয়াদ গত ৩০ জুন ২০২৬ তারিখে শেষ হয়েছে। নতুন করে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য কোনো কার্ড নবায়ন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিটি। এছাড়া, ভবিষ্যতে সৈকতের বালিয়াড়িতে আর কোনো সাময়িক কার্ড ইস্যু করা হবে না বলেও জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিচ ম্যানেজমেন্ট কমিটি জানায়, গত ০১ জুন ২০৭ নং স্মারকমূলে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীকে বিষয়টি আগেই অবহিত করা হয়েছিল। এখন নতুন করে কোনো সময় না দিয়ে অতিসত্বর নিজ দায়িত্বে দোকান ও স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, যদি নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে না নেওয়া হয়, তবে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সৈকতের সৌন্দর্য রক্ষা এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে এই উচ্ছেদ অভিযান নিয়মিত ও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয় সচেতন মহল এবং পরিবেশবাদী সংগঠনগুলো প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, কক্সবাজার সৈকতকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে অবৈধ দখলদারিত্বমুক্ত করা দীর্ঘদিনের দাবি ছিল। এখন দেখার বিষয়, কত দ্রুত সময়ের মধ্যে প্রশাসন এই উচ্ছেদ অভিযান কার্যকর করে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশুকে উদ্ধার

উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশুকে উদ্ধার

উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না

সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

ফায়ার সার্ভিস আসেনি এক ঘণ্টাতেও, স্থানীয়দের চেষ্টায় রক্ষা কক্সবাজার বার্মিজ মার্কেট

ফায়ার সার্ভিস আসেনি এক ঘণ্টাতেও, স্থানীয়দের চেষ্টায় রক্ষা কক্সবাজার বার্মিজ মার্কেট

সর্বশেষ সংবাদ