advertisement

কুতুবদিয়ায় এলজিইডি‘র ৫৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৯, ২০২৬, ১১:০২

কুতুবদিয়ায় এলজিইডি‘র ৫৩ কোটি টাকার প্রকল্পে অনিয়ম
ছবি: সংগৃহীত

# বছর না যেতেই ফাটল

# কোটি টাকা লোপাটের অভিযোগ

# ১১টি বিদ্যালয় ভবনের কাজে ব্যয় ৫৩ কোটি টাকা

featured banner


কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় বিশ্বব্যাংকের অর্থায়নে ‘বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র (এমডিএসপি)’ প্রকল্পের আওতায় নির্মিত ১১টি বিদ্যালয় ভবনের কাজে নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রায় ৫৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনগুলোর কাজ শুরু হয় ২০১৮ সালে এবং কাজ শুরু হয় বলে জানা গেছে। এবং কাজ শেষ করার কথা বলছে ২০২৪-২০২৫ সালে। এদিকে ভবনের কাজ শেষ হতে না হতেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং পলেস্তারা খসে পড়ছে বলে জানা গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (খএঊউ) ও ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে এই লুটপাট হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

ভবনগুলো হলো, চর ধুরুং সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মান।

পূর্ব ধুরুং সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মান।

কৈলাস্যাঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মান।

আমজাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মান।

কৈয়ারবিল সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মান।

দক্ষিণ ধুপীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মান।

পূর্ব তাবালেরচর রেডক্রিসেন্ট সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মান।

দক্ষিণ লেমশীখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মান।

বাইঙ্গাকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মান।

জুম্মাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মান।

মলমচর এমএম সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মান।

অনিয়মের চিত্র: ঙ্গ ৩য় পৃষ্ঠায় দেখুন ¿

কুতুবদিয়ায় এলজিইডি‘র ৫৩ কোটি

নিম্নমানের নির্মাণ সামগ্রী: ওয়াহিদ কনষ্ট্রাকশনের অধিনে প্রকল্পের নির্মিত ভবনগুলোতে অত্যন্ত নিম্নমানের ইট, বালু ও সিমেন্ট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। ফলে কাজ হস্তান্তরের এক বছর পার হওয়ার আগেই জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাইঙ্গাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে।

ব্যবহার অনুপযোগী টিউবওয়েল ও মোটর: অনেক বিদ্যালয়ে দেখা গেছে টিউবওয়েলের যন্ত্রাংশ এতটাই নিম্নমানের যে তা ব্যবহারের কয়েক মাসের মধ্যেই নষ্ট হয়ে গেছে। বাইঙ্গাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খাবার পানি ও টয়লেটের ব্যবহারের জন্য পাশের পুকুর থেকে বালতি ভরে পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছে।

গাইড ওয়ালে ধস: ভবনগুলোর নিরাপত্তার জন্য চারদিকে দেওয়া গাইড ওয়ালগুলো ইতোমধ্যে ধসে পড়েছে বলে জানা যায়। অধিকাংশ স্কুলে সোলার প্যানেল দেওয়া হলেও ব্যাটারি ও প্যানেল নষ্ট হয়ে যাওয়ায় কোনো বিদ্যুৎ সুবিধা পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

১১টি ভবনের মধ্যে ৯টি ভবন হস্তান্তরের দাবি করা হলেও সরেজমিনে দেখা গেছে তাবেলারচর রেডক্রিসেন্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও বেশ কিছু স্কুলে কাজ এখনো অসম্পূর্ণ। অথচ কাগজে-কলমে শতভাগ কাজ শেষ দেখিয়ে বিল তুলে নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্টদের বক্তব্য:

বাইঙ্গাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, কাজ চলাকালীন কোনো তথ্য বোর্ড টাঙানো হয়নি এবং শিডিউল অনুযায়ী কাজ করার জন্য বারবার অনুরোধ জানালেও ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের ইচ্ছেমতো কাজ শেষ করে চলে গেছে।

কুতুবদিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জানান, শিডিউল গোপন রেখে কাজ করায় তদারকি করা সম্ভব হয়নি। অনেক ভবনের ফাটল ও পানির সমস্যার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তবে ঠিকাদারি প্রতিষ্ঠান সংস্কারের বিষয়ে কোনো তোয়াক্কা করছে না।

এদিকে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান 'ওয়াহিদ কনস্ট্রাকশন' (বা ওয়াহেদ গ্রুপ) তাদের দায় অস্বীকার করে জানিয়েছে, কাজ তদারকির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে এবং হস্তান্তরের পরবর্তী এক বছরের দায়ভার তারা বহন করেছে।

এদিকে এই বিষয়ে জানতে কক্সবাজার এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমানকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

জনমনে ক্ষোভ:

উপকূলীয় এই দ্বীপাঞ্চলের মানুষের জীবনের নিরাপত্তার স্বার্থে নির্মিত এই বহুমুখী আশ্রয়কেন্দ্রগুলো নিয়ে এমন দুর্নীতিতে সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন কুতুবদিয়ার বাসিন্দারা।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
আগামি ২২ নভেম্বর মধ্যে অবৈধ স্থাপনা ‘নিজ দায়িত্বে’ না সরালেই উচ্ছেদ

আগামি ২২ নভেম্বর মধ্যে অবৈধ স্থাপনা ‘নিজ দায়িত্বে’ না সরালেই উচ্ছেদ

জনগণের শান্তি বিনষ্টের চেষ্টা করলে রাজপথেই প্রতিহত করা হবে

জনগণের শান্তি বিনষ্টের চেষ্টা করলে রাজপথেই প্রতিহত করা হবে

রাজনৈতিক ছত্রছায়ায় বিপন্ন বাঁকখালী নদী, পরিবেশ ও জনপদ

রাজনৈতিক ছত্রছায়ায় বিপন্ন বাঁকখালী নদী, পরিবেশ ও জনপদ

সদর রেঞ্জারের ভূমিকা নিয়ে প্রশ্ন, যোগসাজসের অভিযোগ স্থানীয়দের

সদর রেঞ্জারের ভূমিকা নিয়ে প্রশ্ন, যোগসাজসের অভিযোগ স্থানীয়দের

ইনানী সৈকতের বালিয়াড়ি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

ইনানী সৈকতের বালিয়াড়ি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

গোপালগঞ্জে সন্ত্রাস বন্ধে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়; প্রশাসক নিয়োগের নামে নব্য বাকশাল কায়েমের চেষ্টা চলছে-ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

গোপালগঞ্জে সন্ত্রাস বন্ধে সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়; প্রশাসক নিয়োগের নামে নব্য বাকশাল কায়েমের চেষ্টা চলছে-ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

সর্বশেষ সংবাদ