
কক্সবাজার সদরে পাহাড় কাটা ও বনজ গাছ উজাড়ের অভিযোগ
সদর রেঞ্জারের ভূমিকা নিয়ে প্রশ্ন, যোগসাজসের অভিযোগ স্থানীয়দের

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জের অধিনে সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে পাহাড় কাটার ধ্বংসযজ্ঞ চালালেও নিরব ভুমিকায় প্রশ্ন উঠেছে রেঞ্জার মিজানুর রহমানের বিরুদ্ধে। কক্সবাজার শহর ও আশপাশের বিভিন্ন এলাকায় নির্বিচারে পাহাড় কাটা, পাহাড়ি গাছপালা নিধন এবং পাহাড়ের মাটি কেটে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। এমনকি পাহাড়খেকো চক্রের সঙ্গে বন বিভাগের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের যোগসাজস রয়েছে বলেও অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, সদর রেঞ্জের আওতাধীন কলাতলি, হিমছড়ি, দরিয়ানগর, শুকনাছড়ি, জেলখানা এলাকা, বাসটার্মিনাল এলাকায়, লার পাড়া এলাকা, লিংকরোড, সাহাত্যিকাপল্লী, মোহাজের পাড়া, ঘোনার পাড়া, কক্সবাজার সিটি কলেজ এলাকা ও পশ্চিম হাজী পাড়াসহ বিভিন্ন এলাকায় প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে পাহাড় কেটে সমতল করছে। কোথাও পাহাড়ি গাছপালা কেটে সাবাড় করা হচ্ছে, আবার কোথাও পাহাড়ের শ্রেণি ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে নির্মাণ করা হচ্ছে বিভিন্ন স্থাপনা।
এলাকায় সরেজমিনে গিয়ে জানা যায়, পশ্চিম হাজীপাড়া এলাকায় রেজাউল করিম, মোঃ জহির, জুলেখা বেগম, ফজল কাদের চৌধুরী (ভুট্ট মেম্বার), সাহাব উদ্দিন, আব্দুরুকুর, মোঃ হানিফ, মাসুদ মোহাম্মদ সুমন, বাদশাহ মিয়া ও মোহাম্মদ খাইরুল আমিন সহ অনেকে পাহাড় কেটে স্থাপনা নির্মান করছে। সাহিত্যিকা পল্লী এলাকায় মোহাম্দ শফি ও রাহমত উল্লাহ সহ অনেকেই পাহাড় কেটে স্থাপনা নির্মান করতেছে। আর ঘোনার পাড়া শংকর মাঠ বিবেকানন্দ স্কুলের পিছনে পৌরসভার সুপারভাইজার দ্বীলিপ পাহাড় কেটে বহুতল স্থাপনা করতেছে।

এছাড়া সবচেয়ে পাহাড় ধ্বংস চলছে লিংকরোড এলাকায়। সরকারী দলের নাম ভাঙ্গিয়ে পাহাড় কেটে মাটি বিক্রি করে প্লট ঙ্গ ৩য় পৃষ্ঠায় দেখুন ¿
সদর রেঞ্জারের ভূমিকা
বানাচ্ছে সেখানে।
স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নাকের ডগায় এসব কর্মকাণ্ড চললেও তা বন্ধে দৃশ্যমান ও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। ফলে পাহাড় কাটার সঙ্গে জড়িত চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠছে। এতে একদিকে যেমন বনজ সম্পদ ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে, অন্যদিকে পাহাড়ধসসহ ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকিতে পড়ছেন আশপাশের বাসিন্দারা।
সচেতন মহলের প্রশ্ন, বন বিভাগের নির্ধারিত এলাকায় দিনের পর দিন পাহাড় কাটা ও গাছ নিধনের মতো পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড চললেও সংশ্লিষ্ট রেঞ্জ কর্মকর্তার নজরে আসছে না কেন? এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে অভিযান, মামলা কিংবা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণে দৃশ্যমান তৎপরতা না থাকার কারণ কী?
স্থানীয় পরিবেশবাদী ও সচেতন নাগরিকরা অবিলম্বে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে সদর রেঞ্জের আওতাধীন এলাকাগুলোতে সরেজমিন তদন্ত, পাহাড় কাটা ও গাছ নিধনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বন বিভাগের কোনো কর্মকর্তা-কর্মচারীর দায়িত্বে অবহেলা কিংবা যোগসাজস প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এই বিষয়ে জানতে সদর রেঞ্জকর্মকর্তা মিজানুর রহমানকে ফোন করলেও তার মোবাইলে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
পরিবেশ রক্ষায় বন বিভাগের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা এবং পাহাড়খেকো চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
