
আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিশাল সমাবেশে এমপি কাজল
জনগণের শান্তি বিনষ্টের চেষ্টা করলে রাজপথেই প্রতিহত করা হবে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কক্সবাজারে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।
বৃহস্পতিবার ( ১৯ নভেম্বর ) বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থেকে বিশাল মিছিলের নেতৃত্ব দেন কক্সবাজার -৩ ( সদর, রামু, ঈদগাঁও ) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
সমাবেশ শেষে একটি বিশাল মিছিল শহীদ মিনার চত্বর থেকে প্রধান সড়ক পদক্ষিণ করেন। অনুষ্ঠিত এ মিছিল ও সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী, সমর্থকেরা অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান কাজল এমপি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা-ভাংচুর ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঙ্গ ৩য় পৃষ্ঠায় দেখুন ¿
জনগণের শান্তি বিনষ্টের
এবং নৈরাজ্য সৃষ্টি করছে। তাঁদের এই নৈরাজ্য প্রতিহত করতে বিএনপি নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছে এবং রাজপথে থেকে ঐক্যবদ্ধভাবে তাঁদের নৈরাজ্য প্রতিহত করবো। জনগণের শান্তি বিনষ্টের চেষ্টা করলে রাজপথেই প্রতিহত করা হবে। তিনি বলেন, এই শহর সবার, ঐক্যবদ্ধভাবে সবাইকে এই শহর রক্ষা করতে হবে। আইনশৃঙ্খলা ঠিক রাখতে সবাইকে পাহারা দিতে হবে। কক্সবাজারকে অশান্ত করতে দেয়া যাবে না, আমরা চাই কক্সবাজার শান্ত থাকুক, পর্যটকেরা যেন নির্বিঘ্নে কক্সবাজার আসা যাওয়া করতে পারে এজন্য সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি। তিনি বলেন, কেউ আইনকে নিজের হাতে তুলে নিবেন না; প্রশাসন আছে, তাঁদের সহযোগিতা নিবেন। কেউ নৈরাজ্যের চেষ্টা করলে কঠিন হাতে প্রতিহত করার পাশাপাশি তাদেরকে ধরে পুলিশে দেওয়ার কথা বলেন তিনি।
জানা গেছে, আওয়ামী লীগের নৈরাজ্যে ঠেকাতে রাতের বেলায় পাড়া-মহল্লা, অলিগলি ও গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের উপস্থিতি জোরদার করা হয়েছে। বিশেষ টিম গঠন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সদর উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপিসহ স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, রফিকুল হুদা চৌধুরী, আবুল কাশেম, আব্দুল কায়ুম, রাশেদ আবেদীন সবুজ, গিয়াস উদ্দীন, মৌসুুদুর রহমান মাসুদ, আজিজুল হক সোহেল, শ্রমিকদল নেতা মোতাহের হোসেন, মৎস্যজীবীদল নেতা মোস্তফা কামাল, মহিলাদল নেত্রী জোবেদা আক্তার, খুরশিদা আলম মুন্নি, জেলা ছাত্রদলের সাবেক ছাত্রদল নেতা শাহাদাত হোসেন রিপন, সাইফুর রহমান নয়ন, মিজানুল আলম, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, বিএনপি নেতা
সাইফুল আলম, মেরাজ আহমদ মাহিন চৌধুরী, ফরিদুল আলম, শেখ আব্দুল্লাহ, ফরিদুল আলম, লিয়াকত আলী খান, আব্দু রহিম চেয়ারম্যান, আব্দুল করিম সওদাগর, গোলাম কবির সওদাগরসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
