
খুটাখালীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪,আহত ৫

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে ভয়াবহ সড়ক র্দুঘটনায় ঘটনাস্থলে ৪জন নিহত আর, ৫জন যাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় রয়েছেন।
বৃহস্পতিবার ( ১৩ আগষ্ট) সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের উপজেলার খুটাখালী ইউনিয়নস্হ নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে ভয়াবহ র্দুঘটনা ঘটেছে।
নিহতেরা হলেন-মোঃ জসিম উদ্দিন(২৫) উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকার মৃত মতিউর রহমান ছেলে।তিনি মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতাল মৃত্যু বরণ করেন।
মোঃ রফিক(২৮) ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম গজালিয়া এলাকার মৃত আবুল কাশেম ছেলে।মোঃ শাহেদ(২৭) উপজেলার খুটাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শিয়াপাড়া এলাকার মৃত মঞ্জুর আলম ছেলে ও মোঃ জিয়াবুল হক(২৫) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়ন নতুন অফিস এলাকার
আমিনুল হকের ছেলে।ওরা তিনজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন।
এসময় গুরুতর আহত হয়েছেন- জিয়াবুল হক(৪০) ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস মাদ্রাসা পাড়া আব্দুল সামাদের ছেলে। মোঃ সরোয়ার(১৯) একই উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী এলাকার সৈয়দ আলমের ছেলে। সৈয়দ আলম(৫০) একই এলাকার আলী মিয়ার ছেলে। মোঃ দেলোয়ার হোসেন(৩৫) খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকার বদরুদ্দোজার ছেলে ও সৈয়দ করিম(৩০) টেকনাফ উপজেলার কিরনতলী এলাকার
মোঃ রহমত করিমের ছেলে।এদের কিছু সদর হাসপাতাল আর কিছু মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
র্দুঘটনার সত্যতা নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে থানার সাব-ইন্সুপেক্টর শামসুজ্জামান।তিনি জানান-বৃহস্হতিবার ভোর সাড়ে ৬টার দিকে নাম্বার বিহীন চার চাকার জিটু গাড়ীটি যাত্রী নিয়ে চকরিয়া দিকে আসছিল।এসময় কক্সবাজারমুখি যাত্রীবাহি এসি লাল-সবুজে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে জিটু গাড়ীটির ছাদ ছিঁড়ে নিচে পড়ে যায় আর গাড়ীটি দুমড়ে-মুচড়ে গিয়ে গাড়ীটির চালক সহ ৮যাত্রী গুরুতর আহত হয়।তাৎক্ষণিক খবরটি পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্হানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে,কিছু সদর হাসপাতালে আর কিছু খ্রীষ্ট্রান হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।চিকিৎসাকালে ৪জন যাত্রী মারা যান আর বাকী ৫জন চিকিৎসাধিন রয়েছেন।র্দুঘটনা কবলিত গাড়ীগুলো জব্দ করা হয়েছে।তবে এসি বাসের চালক,হেলপার কাউকে পাওয়া যায়নি।এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান এ কর্মকর্তা।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
