advertisement

চকরিয়ায় ডাকাতি,ধর্ষণ মামলার আসামী বন্দুক ও দেশীয় অস্ত্র সহ গ্রপ্তার

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

আগস্ট ২৯, ২০২৬, ০৮:৪৭

চকরিয়ায় ডাকাতি,ধর্ষণ মামলার আসামী বন্দুক ও দেশীয় অস্ত্র সহ গ্রপ্তার
ছবি: সংগৃহীত

চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া থানা ও মাতামূহুরী তদন্ত কেন্দ্র পুলিশের যৌথ অভিযানে ডাকাতি ও ধর্ষণ সহ একাধিক মামলার আসামী মোঃ জিসান (২৫)-কে বন্দুক আর দেশীয় অস্ত্র নিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার (২৮ আগষ্ট) দুপুর ১টা ১০ মিনিটের সময় মাতামূহুরীর পূর্ব বড়ভেওলা ইউনিয়নের বটতলী বাজারের দক্ষিণ কোনাখালীর খাসপাড়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

featured banner

গ্রেপ্তারকৃত আসামী- মোঃ জিসান (২৫) চাঞ্চল্যকর ডাকাতি ও ধর্ষণ মামলা নং-২০/২৪৭ এর এজাহানামীয় ২নং আসামী।গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামীর তথ্যের ভিত্তিতে ২৯ আগস্ট রাত ১টা ৪৫ মিনিটের সময় কোনাখালী ইউনিয়নের খাসপাড়া, দক্ষিণ কোনাখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৮নং ওয়ার্ডের নূর মোহাম্মদের টিনের বসতঘরের কাঠের সিলিংয়ের ওপর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ১টি পুরাতন দেশীয় তৈরি একনলা এলজি বন্দুক,১টি সেলাই র্যা ঞ্জ গ্রীল কাটার,১টি দামা,১টি কিরিচ উদ্ধার করা হয়।

অভিযানে উদ্ধারকৃত আলামত সমূহ সাক্ষীদের উপস্থিতিতে যথাযথভাবে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী উদ্ধারকৃত অস্ত্রগুলো ডাকাতির কাজে ব্যবহারের কথা স্বীকার করেছে বলে জানা যায়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চকরিয়া থানার এফআইআর নং-৪৫/২৬ইং, জিআর নং-৩৬৯/২৬ইং এর ধারা মতে মামলা রুজু করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
"নো ওয়েজবোর্ড, নো মিডিয়া" নীতি কার্যকর করতে হবে

"নো ওয়েজবোর্ড, নো মিডিয়া" নীতি কার্যকর করতে হবে

সিটি করপোরেশন ঘোষণাতেই সীমাবদ্ধ, পৌরসেবায় চরম আস্থা সংকট

সিটি করপোরেশন ঘোষণাতেই সীমাবদ্ধ, পৌরসেবায় চরম আস্থা সংকট

এশিয়ান গেমসে ইতিহাস গড়ার স্বপ্নে কক্সবাজারের ফাতেমা

এশিয়ান গেমসে ইতিহাস গড়ার স্বপ্নে কক্সবাজারের ফাতেমা

রামুতে র‌্যাবের অভিযান: ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ যুবক আটক

রামুতে র‌্যাবের অভিযান: ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ যুবক আটক

রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট

রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট

নবীপ্রেমে রাজপথে হাজারো মুসল্লি, মাতারবাড়ীতে বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

নবীপ্রেমে রাজপথে হাজারো মুসল্লি, মাতারবাড়ীতে বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ