
দৈনিক কক্সবাজার ৭১ পরিবারের শোক
চৌফলদণ্ডী ইউনিয়নের উত্তর পাড়া নিবাসী প্রবীণ মুরব্বি বদিউল আলম আর নেই,আজ বাদ আসর জানাজা

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের ৭নং ওয়ার্ড, উত্তর পাড়া নিবাসী প্রবীণ মুরব্বি বদিউল আলম(৭২)আনছুবারে নাতি ছৈয়দ আহামেদ-এর প্রথম পুত্র ও মধ্যম জামে মসজিদের সর্দার ১ সেপটম্বর (মঙ্গলবার) ২টা ৩০মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আজ (বুধবার) বাদ আসর চৌফলদণ্ডীর ডেইল পাড়া মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।মৃত্যুকালে স্ত্রী,৪পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

দৈনিক কক্সবাজার ৭১ পরিবারের পক্ষথেকে পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক মো: বেলাল উদ্দিন বেলাল মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
