advertisement

জুলাই শহীদ দিবসে কক্সবাজার জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৬, ২০২৬, ০৮:৫৬

জুলাই শহীদ দিবসে কক্সবাজার জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে মহান জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন কক্সবাজার জেলা পুলিশ। 

featured banner

বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা পুলিশের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

এ সময় কক্সবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে মহান জুলাই আন্দোলনের বীর শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান জানান। তারা বলেন, শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের অবদান জাতিকে সবসময় ন্যায়, সাহস ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করবে।

অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও দেশের শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধি কামনা করা হয়।

জুলাই শহীদ দিবস উপলক্ষে কক্সবাজার জেলা পুলিশের এ শ্রদ্ধাঞ্জলি কর্মসূচি শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মহান জুলাই আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের চেতনাকে আরও সমুন্নত রাখার বার্তা বহন করে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশুকে উদ্ধার

উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশুকে উদ্ধার

উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না

সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

ফায়ার সার্ভিস আসেনি এক ঘণ্টাতেও, স্থানীয়দের চেষ্টায় রক্ষা কক্সবাজার বার্মিজ মার্কেট

ফায়ার সার্ভিস আসেনি এক ঘণ্টাতেও, স্থানীয়দের চেষ্টায় রক্ষা কক্সবাজার বার্মিজ মার্কেট

সর্বশেষ সংবাদ