advertisement

জেলা তথ্য অফিস, কক্সবাজারের উদ্যোগে আকস্মিক বন্যা ও পাহাড়ধস, ভূমিধস পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি এবং অন্যান্য বিপদ এড়াতে করণীয় বিষয়ে জরুরি বার্তা প্রচার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৬, ২০২৬, ০৯:০২

জেলা তথ্য অফিস, কক্সবাজারের উদ্যোগে আকস্মিক বন্যা ও পাহাড়ধস, ভূমিধস পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি এবং অন্যান্য বিপদ এড়াতে করণীয় বিষয়ে জরুরি বার্তা প্রচার
ছবি: সংগৃহীত

প্রেস বিজ্ঞপ্তি:

আকস্মিক বন্যা ও পাহাড়ধস, ভূমিধস পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি এবং অন্যান্য বিপদ এড়াতে করণীয় বিষয়ে জরুরি বার্তা প্রচার করছে জেলা তথ্য অফিস, কক্সবাজার। আজ বুধবার (১৫/০৭/২০২৬) কক্সবাজারে বন্যায় সবেচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপেজেলা পেকুয়া, মাতামুহুরী ও চকরিয়া উপজেলায় এ সচেতনতামূল মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়।

তথ্য অফিসার মো: আব্দুছ ছাত্তার বলেন, বন্যা পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের স্বাস্থ্যঝুঁকি ও অনাকাঙ্খিত বিপদের সৃষ্টি হতে পারে। তাই বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা এবং বিভিন্ন রোগবালাই ও অনাকাঙ্ক্ষিত বিপদ প্রতিরোধে আমাদের সচেতন থাকতে হবে এবং সঠিক করণীয় মেনে চলতে হবে। আর সেই করণীয় বিষয়ে জনগণকে অবহিত করতেই এ সড়ক প্রচারের আয়োজন করা হয়। জরুরি বার্তায় তথ্য অফিস জানান, ফোটানো অথবা বিশুদ্ধ পানি পান করতে হবে; ঘর এবং আসবাবপত্র জীবাণুনাশক দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে; বাড়ির আশেপাশে জমে থাকা পানি ভালোমতো পরিষ্কার করতে হবে যেন ডেঙ্গু বা ম্যালেরিয়ার মশা বংশবৃদ্ধি করতে না পারে; বন্যাকালীন ও বন্যা পরবর্তী সময়ে সাপ ও ক্ষতিকর পোকামাকড় মানুষের বাড়িতে আশ্রয় নিতে পারে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে; বন্যার কারণে মরে যাওয়া গবাদিপশু বা হাঁস-মুরগি যেখানে-সেখানে না ফেলে মাটির নিচে পুঁতে ফেলতে হবে; বন্যা পরবর্তী যেকোনো জরুরি স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শের জন্য সরকারি স্বাস্থ্য বাতায়নের হেল্পলাইন নম্বরে (১৬২৬৩) অথবা নিকটস্থ কমিউনিটি ক্লিনিক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে হবে ইত্যাদি।

featured banner

জেলা তথ্য অফিস আরো জানিয়েছে যে, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয় পর্যন্ত তাদের এই জনসচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে। জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে গুজবে কান না দিয়ে সতর্ক থাকতে এবং দায়িত্বশীল আচরণ করতে আহবান জানানো হয়েছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশুকে উদ্ধার

উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশুকে উদ্ধার

উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না

সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

ফায়ার সার্ভিস আসেনি এক ঘণ্টাতেও, স্থানীয়দের চেষ্টায় রক্ষা কক্সবাজার বার্মিজ মার্কেট

ফায়ার সার্ভিস আসেনি এক ঘণ্টাতেও, স্থানীয়দের চেষ্টায় রক্ষা কক্সবাজার বার্মিজ মার্কেট

সর্বশেষ সংবাদ