advertisement

জোয়ারিনালায় কালভার্ট উদ্বোধন করলেন এমপি কাজল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ০৪, ২০২৬, ১০:২৯

জোয়ারিনালায় কালভার্ট উদ্বোধন করলেন এমপি কাজল
ছবি: সংগৃহীত

প্রেস বিজ্ঞপ্তি:

জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব নোনাছড়ি মুরাপাড়া এলাকায় বিএডিসি নির্মিত কালভার্ট উদ্বোধন করলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।

featured banner

শনিবার ( ০৪ জুলাই ) সকাল ১১ টায় উদ্বোধনকালে তিনি বলেছেন, ”জনগণের প্রত্যাশা পূরণ ও জনদুর্ভোগ লাঘবে সরকার কাজ করছে। এতে করে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার আরও আধুনিকায়ন করা হবে। একটু ধৈর্য ধরলে বাস্তবেই উন্নয়ন মূলক কাজ দেখতে পাবেন। তবে, পিএফ জায়গায় সড়ক নির্মাণে আইনের বাঁধা রয়েছে। এগুলো যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে সকল ভাঙ্গাচোরা রাস্তা সংস্কার করা হবে। কোন সড়কেই কাঁচা থাকবে না।” 

এসময় জোয়ারিনালা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী আয়েশা ছিদ্দিকা এমপির সামনে এসে একটি সড়কের করুন অবস্থা তুলে ধরেন। বলেন, একটি রাস্তার কারনে, বর্ষা মৌসুমে অনেক ছাত্র-ছাত্রী স্কুলে যেতে পারে না, আপনি এসেছেন, আমাদের ধন্য করেছেন! আপনি নিজের চোখে একটু দেখে যান, ওই সড়কের দিয়ে চলাচলকারী মানুষগুলো কত কষ্টে চলাচল করে। এমপি তাঁর কথা মনোযোগ সহকারে শোনেন এবং তিন মিনিট হেঁটে বাস্তব চিত্র দেখেন এবং সড়কটি নির্মাণের প্রতিশ্রুতি দেন। 

এদিন সকাল থেকে এলাকার শত শত মানুষ এমপি আসার খবরে সড়কের দু'পাশে অবস্থান করেন। স্থানীয় এলাকাবাসীর দাবি, সবদিকে উন্নয়ন হলেও জোয়ারিনালা ইউনিয়নের পূর্ব নোনাছড়ি মুরাপাড়া, মিঠাছড়ি এলাকায় কোন উন্নয়ন হয়নি। অনেক সড়ক এখনো কাঁচা; বর্ষায় এসব এলাকার কয়েকশো পরিবারে দূর্ভোগের শেষ থাকে না। 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সেতুটি নির্মাণের ব্যয় ধরা হয়েছে ২৬ লাখ টাকা। সেতুর দৈর্ঘ্য ৮ মিটার এবং প্রস্ত ৩.৫০ মিটার। 

এলাকাবাসী মনে করছেন, সেতুটি চালু হওয়ায় দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তির অবসান হয়েছে এবং ওই এলাকার ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশুকে উদ্ধার

উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশুকে উদ্ধার

উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না

সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

ফায়ার সার্ভিস আসেনি এক ঘণ্টাতেও, স্থানীয়দের চেষ্টায় রক্ষা কক্সবাজার বার্মিজ মার্কেট

ফায়ার সার্ভিস আসেনি এক ঘণ্টাতেও, স্থানীয়দের চেষ্টায় রক্ষা কক্সবাজার বার্মিজ মার্কেট

সর্বশেষ সংবাদ