advertisement

# গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার অঙ্গীকার # চৌফলদন্ডীতে ত্রাণ সামগ্রী পেলেন ১৮৫ পরিবার

দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের হাতে ৯ হাজার চারা তুলে দিলেন এমপি কাজল

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

জুলাই ২৮, ২০২৬, ০৭:১০

দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের হাতে ৯ হাজার চারা তুলে দিলেন এমপি কাজল
ছবি: সংগৃহীত

প্রেস বিজ্ঞপ্তি:

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচির ধারাবাহিকতায় রামুতে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের হাতে ৯ হাজার ফলজ, বনজ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দিয়েছেন কক্সবাজার - ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। 


মঙ্গলবার ( ২৮ জুলাই ) সকাল ১১ টায় চাকমারকুল জারাইলতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে প্রথমে ৩ হাজার গাছের চারা তুলে দেন। পরে তিনি জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয় ও রশিদ নগর নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আরও ৬ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ-বনজ গাছের চারা বিতরণ করেন। একইদিন বিকেলে চৌফলদন্ডী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮৫ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন এমপি কাজল।


চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, ’প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করার একটি বড় কর্মসূচি শুরু করেছেন। তারই অংশ হিসেবে গত সোমবার থেকে রামুর প্রতিটি স্কুলে চারা বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে ঈদগাঁও ও সদর উপজেলার প্রতিটি স্কুল-মাদ্রাসায় চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন হবে। 


এমপি কাজল বলেছেন, জীবনের অস্তিত্ব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ আমাদের অক্সিজেন দেয় এবং ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড শোষণ করে। আর এই মূল্যবান সম্পদটিকে আমরা নির্বিচারে হত্যা করে চলেছি। অথচ, এই গাছগুলো আমাদের বড় কোন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। তিনি আরও বলেছেন, নির্বিচারে পাহাড় কাটার ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পাহাড়ধসে মানুষ মারা যাচ্ছে ; ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এজন্য আমাদের সকলকে সচেতনতা বৃদ্ধি করতে হবে। কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত শিক্ষার্থীরা সবুজ প্রকৃতি ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।


জানা যায়, গত সোমবার (২৭ জুলাই ) থেকে চারা বিতরণের কর্মসূচির উদ্বোধন করেন এমপি লুৎফুর রহমান কাজল। গত দুই দিনে তিনি ২৪ হাজার ফলজ ও বনজ গাছের চারা স্কুলের শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন। চলমান এই কর্মসূচিতে কক্সবাজার, সদর, রামু ও ঈদগাঁও উপজেলার প্রায় চার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে নয় থেকে ১০ লাখ চারা বিতরণ করার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে। আজ বুধবার ঈদগড়-এ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ করা হবে বলে নিশ্চিত করেছেন এমপির দাপ্তরিক সূত্র।


google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
মহেশখালীতে উদ্ধার দুই শ্রীলঙ্কান নাগরিককে ঢাকার সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর নির্দেশ

মহেশখালীতে উদ্ধার দুই শ্রীলঙ্কান নাগরিককে ঢাকার সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর নির্দেশ

হোয়াইক্যংয়ে লক্ষাধিক ইয়াবাসহ আটক-১; প্রাইভেটকার জব্দ

হোয়াইক্যংয়ে লক্ষাধিক ইয়াবাসহ আটক-১; প্রাইভেটকার জব্দ

সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার পৌরসভা

সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার পৌরসভা

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

মাতারবাড়িতে নতুন ফায়ার সার্ভিস স্টেশনের অনুমোদন

মাতারবাড়িতে নতুন ফায়ার সার্ভিস স্টেশনের অনুমোদন

রামুতে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি কাজল

রামুতে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি কাজল

সর্বশেষ সংবাদ