
নেপাল সফরে গেলেন জেইউসি সভাপতি নুরুল ইসলাম হেলালী

‘ন্যাশনাল ফোরাম অব ফটো জার্নালিস্ট (এনএফপিজে), নেপাল’-এর আমন্ত্রণে ও এক দ্বি-পাক্ষিক এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় নেপাল সফরে গেছেন ‘বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ)-এর ১২ সদস্যের একটি প্রতিনিধিদল।
শনিবার (১৫ আগস্ট) সকালে নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তারা। সংগঠনের সভাপতি এ কে এম মহসীনের নেতৃত্বে প্রতিনিধিদলটি নেপালে অনুষ্ঠিতব্য বিশ্ব আলোকচিত্র দিবস ২০২৬-এর বিভিন্ন কর্মসূচি ও দ্বি-পাক্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন। সফর শেষে প্রতিনিধিদলটি আগামী ২০ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ ফোটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ)-এর ১২ সদস্য-এ কে এম মহসীন সভাপতি, অর্থ সম্পাদক নাসিম সিকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সৌরভ, নবীন কার্যকরী সদস্য মাহবুব হোসেন খান, সাবেক সভাপতি এ বি এম রফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নুরুদ্দিন আহমেদ, সিনিয়র সদস্য কাজী রওনাক হোসেন, সাবেক সভাপতি শফিউদ্দিন আহমেদ বিটু, বুলবুল আহমেদ, সিনিয়র সদস্য সৈয়দ জাকির হোসেন, কক্সবাজার জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম হেলালী ও চট্টগ্রাম শাখার প্রদর্শনী সম্পাদক মিনহাজ উদ্দিন।
সফরসূচি ও কর্মসূচি :
প্রথম দিন-১৫ আগস্ট ২০২৩ (শনিবার): নেপাল আগমন ও পোখরা যাত্রা কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানো এবং এনএফপিজে কর্মকর্তাদের উষ্ণ অভ্যর্থনা। পর্যটকবাহী যানবাহন যোগে পোখরা গমন, হোটেলে চেক-ইন ও বিশ্রাম। সন্ধ্যায় এনএফপিজে পোখরা শাখার সদস্যদের সাথে নেটওয়ার্কিং ডিনার। (রাত্রিযাপন: পোখরা)
দ্বিতীয় দিন-১৬ আগস্ট ২০২৬ (রবিবার): পোখরা পরিদর্শন ও ফোটো সেশন। ভোরে বিশেষ ফোটো সেশন ও পরিদর্শন: ওয়ার্ল্ড পিস স্তূপ (শান্তি স্তূপ), মহাসীব স্তূপ, সারকোট ভিউ পয়েন্ট, ফেওয়া লেকে নৌকা ভ্রমণ ও আলোকচিত্র ধারণ, লেকসাইড পোখরায় ফটো ওয়াক এবং সন্ধ্যায় নৈশ জীবনের অভিজ্ঞতা অর্জন। (স্পনসরশিপ: এনএফপিজে পোখরা শাখা। রাত্রিযাপন: পোখরা)
তৃতীয় দিন -১৭ আগস্ট ২০২৬ (সোমবার): পোখরা থেকে চিতওয়ান (সৌরাহা) প্রাতঃরাশ শেষে চিতওয়ানের উদ্দেশ্যে যাত্রা এবং দুপুর ১:০০টার দিকে সৌরাহাতে পৌঁছানো। লজ ও হোটেলে চেক-ইন। জঙ্গল সাফারি প্রোগ্রাম: বন্যপ্রাণীর ছবি তোলা ও প্রকৃতি পর্যবেক্ষণ। সন্ধ্যায় ঐতিহ্যবাহী থারু সাংস্কৃতিক পরিবেশনা। (স্পনসরশিপ: চিতওয়ান ভিস্তা হোটেল। রাত্রিযাপন: চিতওয়ান)
চতুর্থ দিন-১৮ আগস্ট ২০২৬ (মঙ্গলবার): চিতওয়ান থেকে কাঠমান্ডু প্রাতঃরাশ শেষে কাঠমান্ডুর উদ্দেশ্যে রওনা এবং ঠামেলের হোটেলে চেক-ইন। সন্ধ্যায় ঠামেল এলাকায় ছবি তোলা ও ঘুরে দেখার জন্য ফ্রি টাইম। এনএফপিজে-এর কেন্দ্রীয় সদস্য ও সাবেক সভাপতির সাথে সৌজন্য ডিনার। (রাত্রিযাপন: কাঠমান্ডু)
পঞ্চম দিন-১৯ আগস্ট ২০২৬ (বুধবার): আন্তর্জাতিক আলোকচিত্র দিবস উদযাপন, স্থান: নেপাল ট্যুরিজম বোর্ড (এনটিবি) হল, ভুকুটিমন্ডপ, কাঠমান্ডু।
বিশেষ অনুষ্ঠানমালা: আন্তর্জাতিক আলোকচিত্র দিবস ২০২৬ উদযাপন। নেপাল-বাংলাদেশ আলোকচিত্র সাংবাদিক সৌহার্দ্য মিলনমেলা। “বিউটিফুল বাংলাদেশ” আলোকচিত্র প্রদর্শনীর শুভ উদ্বোধন। উপহার, সম্মাননা স্মারক ও সনদপত্র বিনিময়। উভয় দেশের আলোকচিত্র সাংবাদিকদের পেশাগত অভিজ্ঞতা বিনিময় ও মতবিনিময়। পরিদর্শন: চন্দগিরি হিলস ভ্রমণ ও গ্রুপ ছবি তোলা। ভিআইপি লাউঞ্জে লাইভ মিউজিকসহ নৈশভোজ। (রাত্রিপন: কাঠমান্ডু)
ষষ্ঠ দিন-২০ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার): বিদায় ও প্রস্থান হোটেলে প্রাতঃরাশ এবং ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে গমন। এনএফপিজে প্রতিনিধিদের শুভ বিদায় এবং বাংলাদেশের উদ্দেশ্যে প্রস্থান। সম্মাননা স্মারক (টোকেন অব লাভ) প্রদান:
ফটোগ্রাফি প্রদর্শনী উপলক্ষে: প্রধান অতিথি (১টি), নেপাল টুরিজম বোর্ড (১টি), বিশেষ অতিথি (৫টি), এনএফপিজে নেপাল (১টি), এনএফপিজে সাবেক সভাপতি (৪টি)।
পোখরা প্রোগ্রাম উপলক্ষে: পোখরা শাখা (১টি), পোখরা মেট্রোপলিটান (১টি), পোখরা ট্যুরিজম বোর্ড (১টি), অন্যান্য বিশেষ (২টি)।
চিতওয়ান প্রোগ্রাম উপলক্ষে: চিতওয়ান শাখা (১টি), হোটেল ভিস্তা (১টি), অন্যান্য বিশেষ (১টি)।
সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর সভাপতি নুরুল ইসলাম হেলালী আশা প্রকাশ করেন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশ ও নেপালের সাংবাদিকদের মধ্যকার সম্পর্ককে আরও সুদৃঢ় ও গভীর করার ক্ষেত্রে এই সফরটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
