advertisement

পেকুয়ায় পাঁচ ভাইয়ের বসতঘর পুড়ে ছাঁইঃ ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

জুলাই ৩০, ২০২৬, ১০:০৩

পেকুয়ায় পাঁচ ভাইয়ের বসতঘর পুড়ে ছাঁইঃ ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার:

কক্সবাজারের পেকুয়ায় বিদ্যূতের শর্টসার্কিট থেকে লাগা আগুনে পাঁচ ভাইয়ের বসতঘর পুড়ে ছাঁই হয়ে যায়।এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই জানালেন ভুক্তভোগী পরিবার।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জালিয়াখালী এলাকায় আকস্মিক র্দুঘটনা ঘটেছে।

অগ্নিকাণ্ডে ওবায়দুল হাকিমের পাঁচ ছেলে মাহমুদুর রহমান, সৌদি প্রবাসী আমিনুল হক, ট্রাকচালক রেজাউল করিম, গরু ব্যবসায়ী আজিজুল হক এবং বিকাশ এজেন্ট ব্যবসায়ী মোস্তাক আহমদের বসতঘর পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন স্হানীয় ইউপি সদস্য মানিক।তিনি বলেন-সকালে আকস্মিক ভাবে আগুন লেগে পাঁচ ভাইয়ের বসতঘর পুড়ে যাচ্ছে।খবর শোনে আমি নিজেই ঘটনাস্হলে যায়।এসময় এলাকাবাসী ঝাপিয়ে পড়ে দীর্ঘ সময় ধরে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।তবে আগুন নিয়ন্ত্রণ আনতে-আনতে বাড়ী সর্বস্ব পুড়ে ছাঁই হয়ে গেছে।এতে তাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।আগুন লাগার খবর শোনে ফায়ার সার্ভিসের কর্মীরা গাড়ী নিয়ে ঘটনাস্থলে যেতে চেয়েও,ক্ষতবিক্ষত সড়কের জন্য যেতে পারেনি।

ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহবধূ কপি আক্তার,ও জেসফি বলেন,আমরা একজন কিস্তির টাকা দিতে পাশের বাড়ীতে যায় আরেক ছেলে নিয়ে স্কুলে যায়।এসময় বাড়ীর একপাশে আগুন লেগে জ্বলছে।এমতাবস্হায় বাড়ীতে এসে আগুন দেকে চিৎকার করি।লোকজন আসার পূর্বে আগুন বাড়ীর চর্তুদিকে ছড়িয়ে পড়ে।এতে বাড়ীর সবকিছু পুড়ে চোখের সামনে ছাঁই হয়ে গেছে।তখন আমাদের কিছুই করার ছিল না।তাই আগুনের লেলিহানে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ধান, আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে যায়।

এলাকাবাসীর ধারণা, বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে।আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার ঠাই এখন খোলা আকাশের নীচে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
ঈদগাঁওয়ের আলোচিত মা-মেয়ে হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

ঈদগাঁওয়ের আলোচিত মা-মেয়ে হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

মানবপাচার ও অভিবাসী চোরাচালান মামলার তদন্তে সর্বোচ্চ সতর্কতা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করতে হবে

মানবপাচার ও অভিবাসী চোরাচালান মামলার তদন্তে সর্বোচ্চ সতর্কতা আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করতে হবে

ডাকাতদের দখলে ঈদগাঁও-ঈদগড় সড়ক,আতঙ্কে তিন উপজেলার দুই লক্ষাধিক মানুষ

ডাকাতদের দখলে ঈদগাঁও-ঈদগড় সড়ক,আতঙ্কে তিন উপজেলার দুই লক্ষাধিক মানুষ

বর্তমান প্রজন্ম আতাহার ইকবালের মতো একজন সাংবাদিকদের বটবৃক্ষকে হারালো

বর্তমান প্রজন্ম আতাহার ইকবালের মতো একজন সাংবাদিকদের বটবৃক্ষকে হারালো

দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের হাতে ৯ হাজার চারা তুলে দিলেন এমপি কাজল

দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের হাতে ৯ হাজার চারা তুলে দিলেন এমপি কাজল

মহেশখালীতে উদ্ধার দুই শ্রীলঙ্কান নাগরিককে ঢাকার সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর নির্দেশ

মহেশখালীতে উদ্ধার দুই শ্রীলঙ্কান নাগরিককে ঢাকার সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর নির্দেশ

সর্বশেষ সংবাদ