advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঈদগাঁওয়ে নারিকেল চারা বিতরণ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৬, ২০২৬, ০৮:৫৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঈদগাঁওয়ে নারিকেল চারা বিতরণ
ছবি: সংগৃহীত

ঈদগাঁও প্রতিনিধি:


প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে নারিকেল গাছের চারা বিতরণ করা হয়েছে।

featured banner

বুধবার (১৫ জুলাই) বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে চারা বিতরণ করেন ঈদগাঁও ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল নোমান।

এ সময় ঈদগাঁও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালামের নেতৃত্বে, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসাধারণকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তারা প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশে বৃক্ষরোপণ এবং চারাগুলোর যথাযথ পরিচর্যা করার আহ্বান জানান।

কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নের বাসিন্দাদের মাঝে নারিকেল গাছের চারা বিতরণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
মাদকের বিরুদ্ধে টেকপাড়ার তরুণদের কঠোর অবস্থান এখন পুরো পর্যটন নগরীতে অনুকরণীয়

মাদকের বিরুদ্ধে টেকপাড়ার তরুণদের কঠোর অবস্থান এখন পুরো পর্যটন নগরীতে অনুকরণীয়

বাঁকখালী নদী রক্ষায় ‘অদ্ভুত’ উদ্যোগ: উদ্ধার জমিতে রিসোর্ট-সুইমিংপুল বানাতে চায় বিআইডব্লিউটিএ

বাঁকখালী নদী রক্ষায় ‘অদ্ভুত’ উদ্যোগ: উদ্ধার জমিতে রিসোর্ট-সুইমিংপুল বানাতে চায় বিআইডব্লিউটিএ

আসামি ধরায় ব্যস্ত উখিয়া থানা পুলিশ, ইয়াবা দমনে নীরবতা!

আসামি ধরায় ব্যস্ত উখিয়া থানা পুলিশ, ইয়াবা দমনে নীরবতা!

সমুদ্র সৈকতে সম্প্রীতির মিলনমেলা

সমুদ্র সৈকতে সম্প্রীতির মিলনমেলা

মহেশখালীতে নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ তহশিলদার ফিরোজের বিরুদ্ধে

মহেশখালীতে নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ তহশিলদার ফিরোজের বিরুদ্ধে

প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা, সম্প্রীতি ও নিরাপত্তায় প্রশংসিত জেলার সার্বিক আয়োজন

প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা, সম্প্রীতি ও নিরাপত্তায় প্রশংসিত জেলার সার্বিক আয়োজন

সর্বশেষ সংবাদ