
বরেণ্য আইনজীবী মরহুম প্রফেসর নুর আহমদ এডভোকেট এর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

কক্সবাজারের বিশিষ্ট আইনজীবী ,কক্সবাজারের ইতিহাস গ্রন্থের রচয়িতা ও সাবেক কক্সবাজার জেলা পাবলিক প্রসিকিউটর মরহুম প্রফেসর নুর আহমদ এডভোকেট এর প্রথম মৃত্যুবার্ষিকী ।২০২৫ সালের ২৬ আগষ্ট তিনি মৃত্যুবরন করেন। একজন নুর আহমদ। প্রফেসর নুর আহমদ এড়ভোকেট নামেই অধিক পরিচিত।আইনজীবী, শিক্ষাবিদ, লেখক, গবেষক, ইতিহাসবিদ, আইনবিশারদ, রাজনীতিবিদ সহ আরো অনেক গুনে গুণান্বিত।

তিনি জন্মেছিলেন, ১৯৪৩ সালের ১৫ সেপ্টেম্বর, কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া গ্রামে।
অনেকেই তাঁকে অধ্যাপক নুর আহমদ এড়ভোকেট হিসাবে চিনেন। কারণ তিনি কক্সবাজার কলেজ সহ বিভিন্ন কলেজে ১৯৬৬ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত অধ্যাপনা করেছেন। আবার কক্সবাজার আইন কলেজ প্রতিষ্ঠার পর সেখানে ১৯৮৫ সাল থেকে দীর্ঘদিন তিনি অধ্যাপনা করেছেন বিনাবেতনে সুনামের সাথে। তার স্বীকৃতি স্বরূপ কক্সবাজার আইন কলেজের সাবেক সফল অধ্যাপক হিসাবে কক্সবাজারের জেলা প্রশাসক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিশেষ সম্মাননায় অভিষিক্ত করা হয়।
তিনি বাংলাদেশ বার কাউন্সিল থেকে এডভোকেটশীপ সনদ নিয়ে একজন নবীন আইনজীবী হিসাবে ১৯৭৩ সালের ৩০ জানুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। তখন থেকে তিনি দীর্ঘ ৫২বছর যাবৎ কক্সবাজারে আইন পেশায় সুনামের সাথে জড়িত ছিলেন। ১৯৮৫ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত দীর্ঘ ১৭ বছর এপিপি হিসাবে আদালতে দায়িত্ব পালন করেছেন। ২০০৭ সালে জেলার সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসাবে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউট (পিপি) হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। শিক্ষাজীবনে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি চট্টগ্রাম কলেজ হতে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি তে অনার্স সহ মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।তিনি কক্সবাজার এর প্রথম ইতিহাস গ্রন্থ কক্সবাজারের ইতিহাস এর লেখক। গ্রন্থটি ব্যাপকভাবে প্রশংসিত হয়।এছাড়াও তাঁর আরেকটি গ্রন্থ আইনওবিচার।
তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতি কতৃক সম্মাননা লাভ করেন আইন পেশায় অবদানের জন্যে।
তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য।২০১১সালে তিনি পবিত্র হজ্ব পালন করেন। বার্ধক্যজনিত কারনে অসুস্থ ছিলেন। ২০২৫ সালের ২৬ শে আগষ্ট রাত ৮টা ৩০মিনিটে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি ইন্তেকাল করেন।পরের দিন ২৭আগষ্ট জোহরের নামাজের পর বায়তুশ শরফ কমপ্লেক্স এ নামাজে জানাজা শেষে টেকপাড়া মসজিদ কবরস্থানে তাঁকে দাফন করা হয়।জানাজায় কক্সবাজারের সর্বস্থরের হাজারো মানুষ অংশগ্রহন করেন।
আজ প্রথম মৃত্যুবার্ষিকীতে মরহুমের পরিবার মরহুমের জন্য সবার কাছে দোয়া কামনা করছেন ।মহান আল্লাহ যেন তাঁকে বেহেশত দান করুন।আমিন।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
