advertisement

দৈনিক কক্সবাজার একাত্তরের আয়োজনে আলহাজ্ব আতাহার ইকবালের স্মরণসভা ও দোয়া মাহফিলে বক্তারা

বর্তমান প্রজন্ম আতাহার ইকবালের মতো একজন সাংবাদিকদের বটবৃক্ষকে হারালো

স,ম ইকবাল বাহার চৌধুরী

স,ম ইকবাল বাহার চৌধুরী

জুলাই ২৯, ২০২৬, ১১:০০

বর্তমান প্রজন্ম আতাহার ইকবালের মতো একজন সাংবাদিকদের বটবৃক্ষকে হারালো
ছবি: সংগৃহীত



কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি সদ্য প্রয়াত আলহাজ্ব আতাহার ইকবালের স্মরণে খতম কোরাআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) শহীদ সরণীস্থ দৈনিক কক্সবাজার একাত্তর পত্রিকার নিজস্ব কার্যালয়ে পবিত্র খতমে কোরআনের মধ্য দিয়ে এ কর্মসূচি পালিত হয়।


পত্রিকার প্রধান সম্পাদক মোঃ বেলাল উদ্দিন বেলালের সভাপতিত্বে এবং সহ-সম্পাদক নুরুল আলম হেলালীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আমিনুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রয়াত আলহাজ্ব আতাহার ইকবালের বর্ণাঢ্য কর্মময় জীবন ও স্মৃতিচারণ করেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, আর প্রবীণ ও বরেণ্য সাংবাদিকরা হলেন সেই দর্পণের কারিগর তথা বটবৃক্ষস্বরূপ। কক্সবাজার জেলা সেই সাংবাদিকদের সেই বটবৃক্ষকে হারালো। তাঁদের দেখানো পথ, আদর্শ ও দিকনির্দেশনা প্রজন্মের পর প্রজন্মকে সমৃদ্ধ করে। তাই তাঁদের প্রয়াণ কেবল একটি ব্যক্তিগত মৃত্যু নয়, বরং পুরো সাংবাদিকতা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হওয়ার নয়। দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে কক্সবাজারের সাংবাদিকতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া এমনই এক দীপ্তিময় নক্ষত্র চিরতরে নিভে গেলেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাবের কক্সবাজার অফিস প্রধান শামশুল হক শারেক। তিনি বলেন, মানুষ মাত্রই মরণশীল, মরহুম আতাহার ইকবাল ছিলে, একজন অনুকরনীয় ব্যাক্তিত্ব। তার ব্যাক্তিত্ব আর নির্ভিকতা সত্যিই এক স্মরনীয় ও অনুকরনীয়। দেশ একজন সাহসী, লোভহীন ওদ্বায়িত্বশীল সাংবাদিককে হারিয়েছে। তার মতো ব্যাক্তিত্ববান সাংবাদিকের স্মরনে এমন একটি পবিত্র আয়োজনে দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার প্রকাশক সম্পাদক সহ পত্রিকার সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান ও অভিনন্দন জানান।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক কক্সবাজার একাত্তরের নবনিযুক্ত সম্পাদক মোঃ আবুল হাশেম, নির্বাহী সম্পাদক স.ম ইকবাল বাহার চৌধুরী, সিনিয়র স্টাফ রিপোর্টার শেফাইল উদ্দীন, আয়াছ রবি, জিয়াউল হক জিয়া, হারুনর রশীদ ও হায়দার নেজাম।


এছাড়া বিভিন্ন উপজেলা প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মহেশখালী প্রতিনিধি (দক্ষিণ) নুরুল করিম, মহেশখালী প্রতিনিধি (উত্তর) মোঃ আবুল কাশেম রানা, ঈদগাঁও প্রতিনিধি আজিজুর রহমান রাজু, পেকুয়া প্রতিনিধি মোঃ তারেক, বিজ্ঞাপন ম্যানেজার তৌহিদুল ইসলাম, ইফতেখার উদ্দিন তাহা এবং চিফ কম্পিউটার অপারেটর মোবারক উদ্দিন নয়ন। বদর মোকাম জামে মসজিদের খতিব আবদুল খালেক নিজামীর নেতৃত্বে ১১ জন কুরআনে হাফেজ খতমে কোরআনে অংশ নেন।


খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা শেষে বদর মোকাম জামে মসজিদের খতিব আবদুল খালেক নিজামীর মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
ডাকাতদের দখলে ঈদগাঁও-ঈদগড় সড়ক,আতঙ্কে তিন উপজেলার দুই লক্ষাধিক মানুষ

ডাকাতদের দখলে ঈদগাঁও-ঈদগড় সড়ক,আতঙ্কে তিন উপজেলার দুই লক্ষাধিক মানুষ

দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের হাতে ৯ হাজার চারা তুলে দিলেন এমপি কাজল

দ্বিতীয় দিনেও শিক্ষার্থীদের হাতে ৯ হাজার চারা তুলে দিলেন এমপি কাজল

মহেশখালীতে উদ্ধার দুই শ্রীলঙ্কান নাগরিককে ঢাকার সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর নির্দেশ

মহেশখালীতে উদ্ধার দুই শ্রীলঙ্কান নাগরিককে ঢাকার সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানোর নির্দেশ

হোয়াইক্যংয়ে লক্ষাধিক ইয়াবাসহ আটক-১; প্রাইভেটকার জব্দ

হোয়াইক্যংয়ে লক্ষাধিক ইয়াবাসহ আটক-১; প্রাইভেটকার জব্দ

সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার পৌরসভা

সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার পৌরসভা

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

সর্বশেষ সংবাদ