advertisement

মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, সরঞ্জামাদি'সহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৭, ২০২৬, ১০:২০

মহেশখালীতে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, সরঞ্জামাদি'সহ আটক ১
ছবি: সংগৃহীত

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার হোয়ানকে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ মিন্টু বাহিনীর প্রধান হিসেবে অভিযুক্ত এনামুল হোসেন মিন্টুকে আটক করেছে কোস্টগার্ড।

featured banner

১৭ জুলাই (শুক্রবার) গভীর রাতে উপজেলার কেরুনতলী দুর্গম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ডের একটি বিশেষ দল মিন্টুর আস্তানাটি ঘিরে ফেলে। অভিযানের একপর্যায়ে তাকে আটক করা হয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ৫টি একনলা বন্দুক, ৯টি দেশীয় ও ২০টি আগ্নেয়াস্ত্র, তাজা গোলাবারুদ এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। আটক- এনামুল হোসেন মিন্টু মহেশখালীর স্থানীয় শহিদুল হকের ছেলে বলে জানা গেছে।

কোস্ট গার্ডের মিডিয়া উইংয়ের ভাষ্য অনুযায়ী, মিন্টু দীর্ঘদিন ধরে মহেশখালী ও আশপাশের উপকূলীয় এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি এবং অস্ত্র চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে, মিন্টুর আটকের খবরে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ আটক মিন্টুকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মহেশখালী থানায় হস্তান্তর করা হবে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশুকে উদ্ধার

উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশুকে উদ্ধার

উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না

সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

ফায়ার সার্ভিস আসেনি এক ঘণ্টাতেও, স্থানীয়দের চেষ্টায় রক্ষা কক্সবাজার বার্মিজ মার্কেট

ফায়ার সার্ভিস আসেনি এক ঘণ্টাতেও, স্থানীয়দের চেষ্টায় রক্ষা কক্সবাজার বার্মিজ মার্কেট

সর্বশেষ সংবাদ