advertisement
advertisement

মহেশখালীতে দুর্যোগ মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ০৭, ২০২৬, ০৫:৫৫

মহেশখালীতে দুর্যোগ মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলার পাহাড়ি দ্বীপ উপজেলা মহেশখালীতে অতিভারী বৃষ্টিপাতজনিত সম্ভাব্য দুর্যোগে জনসচেতনতা বৃদ্ধি, সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।


৭ জুলাই (মঙ্গলবার) দুপুরে মহেশখালী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।


এতে উপস্থিত ছিলেন.. উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু জাফর মজুমদার, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুস সুলতান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার দিদার আলম, স্থানীয় গণমাধ্যম কর্মী'সহ উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। 


গত দুইদিন ধরে টানা বৃষ্টিতে উপজেলার কুতুবজোম ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে, পৌরসভার ঘোনাপাড়া এলাকায় বৃষ্টির পানি প্রতিবন্ধকতায় বেশ কয়েকটি বসতঘর প্লাবিত অপরদিকে কালারমারছাড়ার দক্ষিণ ঝাপুয়ায় রুহুল কাদেরের বসত ঘরে পাহাড় ধসে ব্যাপক ক্ষয়ক্ষতি খবর পাওয়া গেছে। 


সভায় অতিভারী বৃষ্টিপাত, পাহাড় ধস, জলাবদ্ধতা ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা বিবেচনায় সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি, ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রস্তুতি, আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা এবং জরুরি সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।


এ সময় দুর্যোগ মোকাবিলায় সকল সরকারি দপ্তর, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।


google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তামাকের বিকল্প সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা কৃষক দম্পতির

তামাকের বিকল্প সূর্যমুখী চাষে নতুন সম্ভাবনা কৃষক দম্পতির

মৌচাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন মাগুরার যুবক

মৌচাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন মাগুরার যুবক

পাহাড়ে আমের মুকুল: আশার পাশাপাশি আশঙ্কায় চাষিরা

পাহাড়ে আমের মুকুল: আশার পাশাপাশি আশঙ্কায় চাষিরা

নড়াইলে মুগ্ধতা ছড়াচ্ছে সাদা ভাঁট ফুল

নড়াইলে মুগ্ধতা ছড়াচ্ছে সাদা ভাঁট ফুল

বাংলাদেশের মাটি ভেন্না চাষের জন্য উপযোগী

বাংলাদেশের মাটি ভেন্না চাষের জন্য উপযোগী

খাগড়াছড়িতে বাড়ছে তামাক চাষ, কমছে খাদ্যশস্যের আবাদ

খাগড়াছড়িতে বাড়ছে তামাক চাষ, কমছে খাদ্যশস্যের আবাদ

সর্বশেষ সংবাদ