advertisement

ফ্যাসিবাদ প্রশ্নে একই প্ল্যাটফর্মে সরকার ও বিরোধী দল

যৌথভাবে মাঠে নামার প্রস্তুতি

কক্সবাজার ৭১ ডেস্ক

কক্সবাজার ৭১ ডেস্ক

নভেম্বর ২১, ২০২৬, ০৯:০৭

যৌথভাবে মাঠে নামার প্রস্তুতি
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য তৈরি হলেও ফ্যাসিবাদ মোকাবিলায় আবারও একই প্ল্যাটফর্মে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নামে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে সরকারি দল বিএনপি, বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একই সঙ্গে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

সংসদ ও রাজপথ-উভয় ক্ষেত্রেই দীর্ঘদিন আওয়ামী লীগবিরোধী আন্দোলনে বিএনপি, জামায়াতসহ তৎকালীন বিরোধী রাজনৈতিক দলগুলো একসঙ্গে আন্দোলন করেছে। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া দলগুলোও মনে করছে, এ মুহূর্তে ভিন্নমত ভুলে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।

বিশ্বস্ত রাজনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় নেতা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে একযোগে কাজ করার বিষয়ে মতৈক্য প্রকাশ করেন।

featured banner

পরবর্তী সময়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যেও তাদের এ অবস্থানের প্রতিফলন দেখা গেছে। দুই-এক দিনের মধ্যে জুলাই আন্দোলনে অংশ নেওয়া অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে।

সম্প্রতি গোপালগঞ্জ, ফরিদপুর, কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে শঙ্কা তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরকে সামনে রেখে ভারতে অবস্থানরত দলটির প্রধান ও নেত্রীর নির্দেশনায় দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড চালানো হচ্ছে। ইতোমধ্যে বিএনপির সংসদ সদস্য এস এম জিলানী এবং এনসিপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাসভবনে অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংসতার ঘটনায় ঙ্গ ৩য় পৃষ্ঠায় দেখুন ¿

যৌথভাবে মাঠে নামার

কয়েকজনের প্রাণহানি ঘটেছে।

এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের পাশাপাশি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রতিহত করার ওপর গুরুত্ব দিচ্ছে দলগুলো।

বিএনপির সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, রাজনীতিতে বিভিন্ন বিষয় নিয়ে মতভেদের জায়গা তৈরি হতে পারে। তবে হাসিনামুক্ত বাংলাদেশ গড়ার প্রশ্নে বিএনপি ও জামায়াতসহ সব গণতান্ত্রিক শক্তি একই অবস্থানে রয়েছে। যে কোনো মূল্যেই হোক, সব দল একসঙ্গে এই ফ্যাসিস্ট চক্রকে রাজপথে মোকাবিলা করবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন থাকলে পরাজিত শক্তি মাথাচাড়া দেওয়ার সাহস পেত না। তবে দেশের মানুষ ফ্যাসিবাদকে রুখে দেওয়ার বিষয়ে এখনো সম্পূর্ণ একতাবদ্ধ।

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া একটি নির্বাচিত সরকারের নৈতিক দায়িত্ব। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে স্বৈরাচারী দলটির সন্ত্রাসী তৎপরতা কোনোভাবেই বরদাশত করা যায় না।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
আওয়ামী লীগ এখন টুঙ্গিপাড়া লিমিটেড, প্রত্যেককে ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ এখন টুঙ্গিপাড়া লিমিটেড, প্রত্যেককে ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী

ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশ সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ দেশ সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান: স্বরাষ্ট্রমন্ত্রী

মাঠে পুরোদমে সক্রিয় আওয়ামী সফট পাওয়ার

মাঠে পুরোদমে সক্রিয় আওয়ামী সফট পাওয়ার

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

‘৭১-এ ভুল করেছেন, ছাব্বিশে টিকিট বিক্রি করে বিভ্রান্ত করেছেন’

‘৭১-এ ভুল করেছেন, ছাব্বিশে টিকিট বিক্রি করে বিভ্রান্ত করেছেন’

সর্বশেষ সংবাদ