
আওয়ামী লীগ এখন টুঙ্গিপাড়া লিমিটেড, প্রত্যেককে ধরা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে টুঙ্গিপাড়া লিমিটেড বলে আখ্যায়িত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ভিডিও এবং ছবি দেখে প্রত্যেক নাশকতাকারীকে ধরা হবে। তারা শুধু এখানে থানায় হামলা করেনি; এমপির বাড়িতে, বিএনপির সমর্থকদের বাড়িতে এবং তাদের দোকানপাটে হামলা করেছে।
মঙ্গলবার সংসদে ১৪৭ বিধিতে গার্মেন্টসে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই আলোচনা চলাকালে খবর আসে টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকরা থানায় হামলা করেছে। বিএনপির সংসদ সদস্য এস এম জিলানির বাড়িতে আগুন দিয়েছে। এরপর গোপালগঞ্জ ইস্যু নিয়ে আলোচনা হয়।
সরকার ধৈর্যধারণ করছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) চাইছে, আমরা যেন তাদের কায়দায় রাজপথে ঙ্গ ২য় পৃষ্ঠায় দেখুন ¿

আওয়ামী লীগ এখন টুঙ্গিপাড়া
গুলি করে মানুষ হত্যা করি। তারা চাইছে, মিছিলে সাধারণ মানুষ আসলে আমরা যেন তাদেরকে আওয়ামী কায়দায় গুলিতে হত্যা করি।.. কিন্ত এটা গণতান্ত্রিক কালচারের সরকার, জনগণ এই দেশে আর রাজপথে আন্দোলনকারীদেরকে হত্যা দেখতে চায় না।’
তবে যারা থানায় হামলা করেছে তাদের ছাড় দেওয়া হবে না বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘তারা আগুন লাগানোর নির্দেশ দিচ্ছে, গুলি করার নির্দেশ দিচ্ছে, হত্যা করার নির্দেশ দিচ্ছে, সবকিছু তো ভিডিওতে পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হলো- আমরা কি তাদের কায়দায় সাধারণ মানুষকে এভাবে গুলিবিদ্ধ করি? প্রয়োজনে, ১০ জন অপরাধীর প্রতি আমরা কিছুদিন ধৈর্য পোষণ করব, কিন্তু একজন নিরপরাধ লোককে যাতে গুলিতে মারা না হয়।? আমরা যেন কোনো অবস্থাতেই ফ্যাসিবাদী শক্তির মতো কোনো মিছিল-মিটিংয়ে গুলি না করি।’
স্বরাষ্টমন্ত্রী বলেন, ‘এখনও ধৈর্য ধরে আছি, সাধারণ মানুষ বুঝুক, আওয়ামী লীগ কী চায়? আমরা সেভাবেই আওয়ামী লীগকে প্রতিহত করব। এই দেশে হুমকি-ধামকি দিয়ে, আগুন লাগিয়ে, একটা টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে যদি আওয়ামী শক্তি মনে করে তাদের শক্তি প্রদর্শিত হলো, তাহলে আমরা প্রমাণ করে দেব আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে।’
সরকার চাইলেই টুঙ্গিপাড়ার নাশকতার জবাব দিতে পারত ইঙ্গিত দিয়ে সালাহউদ্দিন বলেন, ‘টুঙ্গিপাড়া থানার মধ্যেই ২০০ সদস্য আছে, দুইজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন সহকারী পুলিশ সুপার এবং একজন ওসি রয়েছেন। আমরা যদি হুকুম দিতাম ওখানে এই বৈঠক থেকে বসে, তারা অনেক মানুষকে হতাহত করত, আমরা সেটা চাই না। চার-পাঁচ কিলোমিটার দূরে এসআরবি, বিজিবি, পুলিশসহ সবাই অপেক্ষা করছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী হামলাকারীদের সতর্ক করে বলেন, ভিডিও ফুটেজ, অডিও আমাদের কাছে নাই, তারা ভুল করবে।
শেখ হাসিনার বিষয়ে সালাহউদ্দিন বলেন, মাঝেমধ্যে ডিসেম্বর ডিসেম্বর বলছে। আমরা চাই প্রত্যাবর্তণ চুক্তি অনুসারে ফেরত। কিন্তু ‘আসিব আসিব বলিয়া’ বাংলাদেশের তার নেতাকর্মীগুলো যেগুলো আছে, এখনো বনে-জঙ্গলে পালিয়ে আছে, তাদেরকে যে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, এটা তারা যেন বোঝে। লন্ডনে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ওপর হামলার নিন্দা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
গার্মেন্টস শ্রমিক অসন্তোষ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের পক্ষ থেকে মজুরি বৃদ্ধির দাবির পর সরকার মজুরি বোর্ড গঠন করেছে। ?শ্রমিকদের এই ন্যায্য দাবির পক্ষে শতভাগ একমত। এখানে কোনো সরকার পক্ষ-বিরোধী পক্ষ নাই। সারা বিশ্বে মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং অন্যান্য কারণে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। এই যুদ্ধের ভিকটিম আমরা অনেক দেশ হয়েছি। মূল্যবৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে নিম্ন আয়ের মানুষ শ্রমিকজীবী মেহনতি মানুষের জীবন নির্বাহ করা কষ্ট হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা মালিক পক্ষকে অনুরোধ করেছি, আপনারা এমন একটা মজুরি নির্ধারণ করুন, যাতে শ্রমিকরা সঠিকভাবে জীবনযাপন করতে পারে এবং মালিক পক্ষ যাতে টিকে থাকে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন