advertisement

রামুতে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি কাজল

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

জুলাই ২৭, ২০২৬, ০৮:৫৮

রামুতে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি কাজল
ছবি: সংগৃহীত

কামাল শিশির, রামু:


রামু উপজেলার ১১টি ইউনিয়নের ৪০টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৭ জুলাই সকাল ১১টায় রামু উপজেলা পরিষদের বাঁকখালী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।


নতুন কুঁড়ি স্পোর্টস ক্লাব, রামুর আয়োজনে এবং রামু উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো. জিল্লুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা ও স্বাগত বক্তব্য দেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাঈদ হোসাইন আকাশ।


প্রধান অতিথির বক্তব্যে এমপি লুৎফুর রহমান কাজল বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে ক্রীড়ার প্রসারে বর্তমান সংসদীয় এলাকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনকে নিয়মিতভাবে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।


সভাপতির বক্তব্যে ইউএনও মো. জিল্লুর রহমান বলেন, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


পরে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট ব্যাট, ক্রিকেট সামগ্রী, ভলিবল, দাবা, লুডু ও স্কিপিংসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেন।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি মোকতার আহমেদ, সাধারণ সম্পাদক আবুল বশর বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু নাঈম মো. হারুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, শিক্ষক, বিশিষ্ট ক্রীড়ামোদী ব্যক্তি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
মাতারবাড়িতে নতুন ফায়ার সার্ভিস স্টেশনের অনুমোদন

মাতারবাড়িতে নতুন ফায়ার সার্ভিস স্টেশনের অনুমোদন

উখিয়ায় ছাত্রলীগের সমাবেশ ডেকে সরকারকে হুমকি দেওয়ায়  মামলা দ্বায়ের

উখিয়ায় ছাত্রলীগের সমাবেশ ডেকে সরকারকে হুমকি দেওয়ায় মামলা দ্বায়ের

পুলিশ পরিচয়ে ৪০ মিনিটের মধ্যেই সব লুট করে উধাও

পুলিশ পরিচয়ে ৪০ মিনিটের মধ্যেই সব লুট করে উধাও

রামুতে বনখেকোদের হামলায় রক্তাক্ত বন বিভাগের ৫ কর্মকর্তা-কর্মচারী

রামুতে বনখেকোদের হামলায় রক্তাক্ত বন বিভাগের ৫ কর্মকর্তা-কর্মচারী

কক্সবাজার পেকুয়ায় ভয়াবহ বন্যায় প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি!

কক্সবাজার পেকুয়ায় ভয়াবহ বন্যায় প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি!

উখিয়া-টেকনাফের মানুষ নতুন তিনটি পুলিশ তদন্ত কেন্দ্র পাচ্ছে

উখিয়া-টেকনাফের মানুষ নতুন তিনটি পুলিশ তদন্ত কেন্দ্র পাচ্ছে

সর্বশেষ সংবাদ