advertisement

রামুতে জেলের জালে ধরা পড়া বিশাল অজগর নিরাপদ অরণ্যে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১০, ২০২৬, ০৮:৫৭

রামুতে জেলের জালে  ধরা পড়া বিশাল অজগর নিরাপদ অরণ্যে অবমুক্ত
ছবি: সংগৃহীত

কামাল শিশির, রামু :

কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে বাঁকখালী নদীতে জেলের জালে ধরা পড়েছে একটি বিশালাকৃতির অজগর সাপ। পরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের দ্রুত পদক্ষেপে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদ বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।

featured banner

​স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সংলগ্ন বাঁকখালী নদীতে মাছ ধরার সময় স্থানীয় এক জেলের জালে হঠাৎ এই বিশাল অজগরটি আটকে পড়ে। নদীতে বড় সাপ ধরা পড়ার খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সাপটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে।

​ঘটনার খবর পাওয়া মাত্রই বন্যপ্রাণী সুরক্ষায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন রামু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। তাঁর নেতৃত্বে একটি বিশেষ দল পুরো পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় বন্যপ্রাণীটির যেন কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে স্থানীয়দের দিকনির্দেশনামূলক পরামর্শ দেন এবং সাপটিকে রামু কাউয়ারখোপ ফরেস্ট ডিপার্টমেন্টের (বনবিভাগ) কাছে হস্তান্তর করেন।

​পরবর্তীতে বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বনরক্ষক আল আমিনের নেতৃত্বে এবং বিট অফিসার মোস্তাফিজুর রহমানসহ বনবিভাগের একটি চৌকস টিম সাপটিকে অবমুক্ত করার প্রক্রিয়া শুরু করে। বনবিভাগের কর্মকর্তা ও স্থানীয় সচেতন জনতার যৌথ সহযোগিতায় অজগর সাপটিকে নাইক্ষ্যংছড়ির আদর্শগ্রামস্থ সেগুনবাগানের গভীর অরণ্যে অবমুক্ত করা হয়।

​প্রকৃতির ভারসাম্য ও বন্যপ্রাণী রক্ষায় উপজেলা প্রশাসন এবং বনবিভাগের এমন দ্রুত ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় পরিবেশবাদী ও এলাকাবাসী।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশুকে উদ্ধার

উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশুকে উদ্ধার

উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না

সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

ফায়ার সার্ভিস আসেনি এক ঘণ্টাতেও, স্থানীয়দের চেষ্টায় রক্ষা কক্সবাজার বার্মিজ মার্কেট

ফায়ার সার্ভিস আসেনি এক ঘণ্টাতেও, স্থানীয়দের চেষ্টায় রক্ষা কক্সবাজার বার্মিজ মার্কেট

সর্বশেষ সংবাদ