advertisement

রামুতে র‌্যাবের অভিযান: ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৯, ২০২৬, ০৮:৪৯

রামুতে র‌্যাবের অভিযান: ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ যুবক আটক
ছবি: সংগৃহীত

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট মজুত ও বিক্রির অভিযোগে বেলাল উদ্দিন (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার হেফাজত থেকে ২০ হাজার পিস বিদেশি ‘মন্ড’ (Mond) সিগারেট জব্দ করা হয়। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার খুনিয়াপালং এলাকায় এই অভিযান চালানো হয়।

featured banner

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে র‌্যাব-১৫, সিপিএসসি'র একটি আভিযানিক দল রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ধেচুয়াপালং এলাকায় সোনা মিয়ার টিনশেড দোকানের পাশে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে মজুত করা বিদেশি সিগারেটসহ বেলাল উদ্দিনকে আটক করা হয়। পরে তার দেখানো স্থান থেকে দুটি সাদা পলিথিনে বাঁধা অবস্থায় ১০০ বক্স বিদেশি মন্ড সিগারেট উদ্ধার করে র‌্যাব সদস্যরা। প্রতিটি বক্সে ২০ প্যাকেট করে সর্বমোট ২০ হাজার পিস সিগারেট ছিল।

আটক বেলাল উদ্দিন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধেচুয়াপালং এলাকার দানু মিয়া ও গুলতাজ বেগমের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক র‌্যাবকে জানায়, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বিদেশি সিগারেট সংগ্রহ করে আসছিল। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে মজুতকৃত এসব সিগারেট পরবর্তীতে সে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা শহরে সরবরাহ ও বিক্রি করত।

অবৈধভাবে বিদেশি সিগারেট মজুত ও বিক্রয়ের মাধ্যমে সরকারের শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত ২০ হাজার পিস বিদেশি সিগারেটসহ আটক আসামিকে সংশ্লিষ্ট রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
"নো ওয়েজবোর্ড, নো মিডিয়া" নীতি কার্যকর করতে হবে

"নো ওয়েজবোর্ড, নো মিডিয়া" নীতি কার্যকর করতে হবে

সিটি করপোরেশন ঘোষণাতেই সীমাবদ্ধ, পৌরসেবায় চরম আস্থা সংকট

সিটি করপোরেশন ঘোষণাতেই সীমাবদ্ধ, পৌরসেবায় চরম আস্থা সংকট

এশিয়ান গেমসে ইতিহাস গড়ার স্বপ্নে কক্সবাজারের ফাতেমা

এশিয়ান গেমসে ইতিহাস গড়ার স্বপ্নে কক্সবাজারের ফাতেমা

চকরিয়ায় ডাকাতি,ধর্ষণ মামলার আসামী বন্দুক ও দেশীয় অস্ত্র সহ গ্রপ্তার

চকরিয়ায় ডাকাতি,ধর্ষণ মামলার আসামী বন্দুক ও দেশীয় অস্ত্র সহ গ্রপ্তার

রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট

রামুর দক্ষিণ মিঠাছড়িতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে ডাকাতি, স্বর্ণ-নগদ টাকা লুট

নবীপ্রেমে রাজপথে হাজারো মুসল্লি, মাতারবাড়ীতে বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

নবীপ্রেমে রাজপথে হাজারো মুসল্লি, মাতারবাড়ীতে বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ