advertisement

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের প্রাণবন্ত মতবিনিময়, নারী নির্যাতন-ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

জুলাই ২৩, ২০২৬, ০৮:৫৯

শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের প্রাণবন্ত মতবিনিময়, নারী নির্যাতন-ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের মো. ইলিয়াছ মিয়া চৌং উচ্চ বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আইন সম্পর্কে ইতিবাচক ধারণা গড়ে তোলা এবং পুলিশ সম্পর্কে বিদ্যমান নেতিবাচক ধারণা দূর করার লক্ষ্যে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

অনুষ্ঠানে পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশ্যে নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, কিশোর গ্যাংসহ বিভিন্ন সামাজিক অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরে সচেতন থাকার আহ্বান জানান। তিনি এসব অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা ব্যাখ্যা করেন এবং পুলিশকে জনগণের বন্ধু হিসেবে আস্থার জায়গা তৈরি করার আহ্বান জানান।

পুলিশ সুপার শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, শৃঙ্খলাবোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়ে বিভিন্ন মতামত শোনেন। পাশাপাশি জীবনের লক্ষ্য নির্ধারণ, কঠোর পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের গুরুত্ব তুলে ধরে নিজের অভিজ্ঞতা এবং অনুপ্রেরণামূলক নানা বাস্তব জীবনের গল্প শোনান, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও পুলিশ-জনতার পারস্পরিক আস্থা সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিতরা আশা প্রকাশ করেন।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
মিয়ানমারে আশঙ্কাজনক হারে পাচার হচ্ছে ভর্তূকিপ্রাপ্ত সার, জ্বালানীসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী, কর্তৃপক্ষ নির্বিকার!

মিয়ানমারে আশঙ্কাজনক হারে পাচার হচ্ছে ভর্তূকিপ্রাপ্ত সার, জ্বালানীসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী, কর্তৃপক্ষ নির্বিকার!

নাফ নদীতে বিজিবির সাঁড়াশি অভিযান: ৩ কোটি ৩০ লাখ টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

নাফ নদীতে বিজিবির সাঁড়াশি অভিযান: ৩ কোটি ৩০ লাখ টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

নাইক্ষ্যংছড়িতে দুইটি খাল খনন শেষে সরকারি কোষাগারে কোটি টাকার জমা দিলেন ইউএনও

নাইক্ষ্যংছড়িতে দুইটি খাল খনন শেষে সরকারি কোষাগারে কোটি টাকার জমা দিলেন ইউএনও

ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাকের চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত, ৪০ মিনিটের মধ্যে চালক আটক

ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাকের চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত, ৪০ মিনিটের মধ্যে চালক আটক

মাতারবাড়ীতে ৭ কোটি টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ, দেখেও নীরব স্থানীয় জনপ্রতিনিধিরা...

মাতারবাড়ীতে ৭ কোটি টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ, দেখেও নীরব স্থানীয় জনপ্রতিনিধিরা...

কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি,প্রতিষ্ঠাতা সদস্য, প্রবীণ সাংবাদিক আতাহার ইকবাল আর নেই

কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি,প্রতিষ্ঠাতা সদস্য, প্রবীণ সাংবাদিক আতাহার ইকবাল আর নেই

সর্বশেষ সংবাদ
Favicon মিয়ানমারে আশঙ্কাজনক হারে পাচার হচ্ছে ভর্তূকিপ্রাপ্ত সার, জ্বালানীসহ নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী, কর্তৃপক্ষ নির্বিকার! Favicon শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের প্রাণবন্ত মতবিনিময়, নারী নির্যাতন-ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা Favicon নাফ নদীতে বিজিবির সাঁড়াশি অভিযান: ৩ কোটি ৩০ লাখ টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক Favicon নাইক্ষ্যংছড়িতে দুইটি খাল খনন শেষে সরকারি কোষাগারে কোটি টাকার জমা দিলেন ইউএনও Favicon ঈদগাঁওয়ে দ্রুতগামী ট্রাকের চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহত, ৪০ মিনিটের মধ্যে চালক আটক Favicon মাতারবাড়ীতে ৭ কোটি টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ, দেখেও নীরব স্থানীয় জনপ্রতিনিধিরা...