advertisement
advertisement

শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দেওয়ার দাবি বিএনপির এমপির

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ২৩, ২০২৬, ০৯:৩৬

শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দেওয়ার দাবি বিএনপির এমপির

আয়ানাঘরের সেই চেয়ারে বসিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ইলেকট্রিক শক দেওয়ার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু। 

মঙ্গলবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন রেহানা আক্তার রানু। 


তিনি বলেন, কিছুদিন আগে একটা আয়নাঘর দেখলাম, সেখানে চেয়ার দেখলাম। সেখানে বিরোধী দলের (আওয়ামী লীগের সময়) সদস্যদের ইলেকট্রিক শক দেওয়া হত। আমার দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে, ওই চেয়ারে বসাইয়া-শোয়াইয়া ইলেকট্রিক শক দিতে হবে। 

বিরোধী দলের প্রতি ঐক্য ধরে রাখার অনুরোধ করে রেহানা আক্তার রানু বলেন, অনৈক্যের কারণে আল্লাহ না করুক দানব হাসিনা যদি ফেরত আসে, তাহলে যারা ফেসবুকের প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে দেবে। 


জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে নিহত ১১ জনের পরিবার পুলিশ প্রশাসন ও আদালতের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে, এমন কথা জানিয়ে তিনি বলেন, নিহতের পরিবারের সদস্যরা জানান পুলিশ প্রশাসন আসামিদের ধরছে না। ধরলেও আদালত জামিন দিয়ে দিচ্ছে। তারা বলছেন, আমরা আপনাদের কাছে কিছু চায় না, আমরা শুধু সন্তান হত্যার বিচার চায়।

রেহানা আক্তার রানু বলেন, কয়েকটি ব্যাংকের মালিক, ব্যাংক লুটেরা, ব্যাংক খেকো, ব্যাংক ডাকাত কয়েকটি ব্যাংক গিলে খেয়েছে। লুট করে তারা বিদেশে আরামে-আয়েশে জীবন-যাপন করছে। আজকে গ্রাহকরা চিকিৎসার জন্য টাকা তুলতে পারছে না। যে সমস্ত লুটেরা গ্রাহকের টাকা লুটেছে তাদের ক্ষমা নেই। ক্ষমা হতে পারে না। তাদের সম্পত্তি নিলামে বিক্রি করে গ্রাহকের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি। সরকারি হাসপাতালের নার্সেরা রোগীদের সঙ্গে খারাপ ব্যবহার করে বলে জানান জানান তিনি।

google-news-feed
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রুমিন ফারহানা কি সত্যিই এনসিপিতে যোগ দিচ্ছেন

রুমিন ফারহানা কি সত্যিই এনসিপিতে যোগ দিচ্ছেন

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম

অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম

আবিদকে ধন্যবাদ জানালেন ড. ইউনূস

আবিদকে ধন্যবাদ জানালেন ড. ইউনূস

সরকারি দল জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না: জামায়াত

সরকারি দল জুলাই সনদ বাস্তবায়ন করতে চাচ্ছে না: জামায়াত

জুলাইযোদ্ধা জিহাদী ইহসানকে হত্যার হুমকি, থানায় জিডি

জুলাইযোদ্ধা জিহাদী ইহসানকে হত্যার হুমকি, থানায় জিডি

সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি শফিকুর রহমানের

সংসদে নিজেকে শহীদ পরিবারের সন্তান দাবি শফিকুর রহমানের

সর্বশেষ সংবাদ