advertisement

সদর থানা পুলিশের বিশেষ অভিযান শহরের শীর্ষ সন্ত্রাসী ‘নাগু’ গ্রেফতার, ৬ মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ২৮, ২০২৬, ১১:৫৯

সদর থানা পুলিশের বিশেষ অভিযান শহরের শীর্ষ সন্ত্রাসী ‘নাগু’ গ্রেফতার, ৬ মামলার আসামি
ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের অন্যতম শীর্ষ ও তালিকাভুক্ত ভাসমান সন্ত্রাসী গিয়াস উদ্দিন ওরফে নাগুকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। গত রাত (২৮ জুন) আনুমানিক ১০:১৫ ঘটিকায় কক্সবাজার সদর থানাধীন পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানা পুলিশের একটি চৌকস দল সমিতিপাড়া এলাকার বেলাল হুজুরের মসজিদ গেট সংলগ্ন আবু নাছেরের ভাড়া বাসায় অভিযান চালায়। অভিযানে শহরের বিভিন্ন অপরাধের হোতা ও কুখ্যাত সন্ত্রাসী গিয়াস উদ্দিন ওরফে নাগুকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন শহরের পশ্চিম নতুন বাহারছড়া (০৬নং ঘাট) এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। বর্তমানে সে সমিতিপাড়া এলাকায় আত্মগোপনে ছিল।

পুলিশের রেকর্ড বুক ও পিসিপিআর (PCPR) পর্যালোচনা করে জানা গেছে, গ্রেফতারকৃত নাগু কক্সবাজার শহরের একজন পেশাদার ও দুর্ধর্ষ অপরাধী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইন, চুরি এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ (দ্রুত বিচার আইন) অন্তত ৬টি গুরুতর মামলা ও চার্জশিট রয়েছে।

featured banner

তার অপরাধের খতিয়ানে দেখা যায়, ২০১৯ সালের আগস্ট মাসেই তার বিরুদ্ধে একই দিনে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা দায়ের হয়েছিল। এছাড়া ২০২২ সালে তার বিরুদ্ধে পুলিশি তদন্তে দোষীপত্র (চার্জশিট) দাখিল করা হয়। সাম্প্রতিক সময়েও সে অপরাধ জগত সচল রেখেছিল। চলতি বছরের গত মার্চ মাসে ডাকাতির প্রস্তুতি এবং মে মাসে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধে (দ্রুত বিচার আইন) তার বিরুদ্ধে আরও দুটি মামলা রুজু হয়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, "গিয়াস উদ্দিন ওরফে নাগু শহরের একজন চিহ্নিত অপরাধী। তাকে গ্রেফতারের ফলে ওই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে হ্রাস পাবে। অপরাধ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।"

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশুকে উদ্ধার

উখিয়ায় নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে ৭ বছরের শিশুকে উদ্ধার

উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

উখিয়ায় মানসিক রোগী তিন সন্তানের জননী নিখোঁজ, সন্ধান চায় পরিবার

সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না

সিটি কর্পোরেশন হলে কক্সবাজার সদর উপজেলা থাকবে না

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে র‌্যাব-১৫

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশন রূপান্তর নিয়ে কিছু কথা

ফায়ার সার্ভিস আসেনি এক ঘণ্টাতেও, স্থানীয়দের চেষ্টায় রক্ষা কক্সবাজার বার্মিজ মার্কেট

ফায়ার সার্ভিস আসেনি এক ঘণ্টাতেও, স্থানীয়দের চেষ্টায় রক্ষা কক্সবাজার বার্মিজ মার্কেট

সর্বশেষ সংবাদ