
সেনাবাহিনীর স্টিকারযুক্ত ল্যান্ডক্রুজার সহ ইয়াবা নিয়ে আটক এক সাবেক সেনাসদস্য

কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ২৮ হাজার পিস ইয়াবা ও সেনাবাহিনীর স্টিকার লাগানো একটি ল্যান্ডক্রুজার গাড়ী সহ একজন সাবেক সেনাসদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত নয়টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩ নম্বর গেটের সামনে তাকে আটক করা হয়।
আটককৃত- ওবায়দুল হাসান (৪১)। তিনি বগুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাগুপাড়া মন্ডলবাড়ির মৃত দেলোয়ার রহমানের ছেলে। ওবায়দুল হাসান সেনাবাহিনীর সাবেক ল্যান্স কর্পোরাল বলে জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুহাম্মদ আলী বলেন-বৃহস্পতিবার রাতে আমি সহ পুলিশের একটি টিম কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান করি।এসময় সন্দেহজনক হিসেবে সেনাবাহিনীর স্টিকার লাগানো ল্যান্ডক্রুজার গাড়িটি সিগন্যাল দিয়ে থামিয়ে অনুমতি নিয়ে তল্লাশি চালালে,গাড়ীর ভিতরে বিশেষ কায়দায় লুকানো ২৮ হাজার পিস ইয়াবা পেয়ে তা উদ্ধার করা হয়।তারপর সাবেক সেনাসদস্য সহ তার ব্যবহৃত গাড়ীটি জব্দ করি।তবে ইয়াবা বের গাড়ী জব্দকালে তাদের গাড়ীটি দ্রুত চালিয়ে পালানোর সময় পুলিশের গাড়ী আর একটি মোটরসাইকেলে ধাক্কা মারেন।
ওসি আরও বলেন, ‘আটককৃত ইয়াবা পাচারকারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
