advertisement

ইনানী ভাড়া বাসা থেকে সী-পার্ল হোটেলকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ০৪, ২০২৬, ১১:২৭

ইনানী ভাড়া বাসা থেকে সী-পার্ল হোটেলকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার!
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় ভাড়া বাসা থেকে মীম (২৯) নামে সী-পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা (রয়েল টিউলিপ) হোটেলের এক নারী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শফিরবিল এলাকার ছালাত মার্কেটসংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

featured banner


নিহত মীম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দক্ষিণখান থানার কাঁঠালতলা এলাকার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে। তিনি গত এক বছর ধরে ইনানীর সী-পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা (রয়েল টিউলিপ) হোটেলে কর্মরত ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, ভাড়া বাসার কক্ষটি গত তিন দিন ধরে ভেতর থেকে বন্ধ ছিল। বুধবার সকালে বাড়ির মালিক ছালাত উল্লাহ ওই কক্ষে গিয়ে ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি। পরে বিষয়টি স্থানীয়দের জানিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।


খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কক্ষের লোহার দরজা কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মীমের মরদেহ দেখতে পায় পুলিশ।


পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।


উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জালিয়াপালং ইউনিয়নের শফিরবিল ছালাত মার্কেট এলাকা থেকে এক নারী হোটেলকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


তবে ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল ও পরিবেশ ধ্বংসের মহোৎসব: কাঠ-বালি লুটে বেপরোয়া ‘মোহাম্মদ আলী লিটন’ চক্র

চকরিয়ায় সংরক্ষিত বনাঞ্চল ও পরিবেশ ধ্বংসের মহোৎসব: কাঠ-বালি লুটে বেপরোয়া ‘মোহাম্মদ আলী লিটন’ চক্র

খরুলিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট

খরুলিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট

চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

পিএমখালী ও ফুলছড়ি রেঞ্জে সাবাড় হচ্ছে পাহাড়

পিএমখালী ও ফুলছড়ি রেঞ্জে সাবাড় হচ্ছে পাহাড়

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও মাদকের গডফাদার 'মৌলভী মোঃ নূর ওরফে আমজাদ' সহ অপরাধ চক্রের দৌরাত্ম্য: সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও মাদকের গডফাদার 'মৌলভী মোঃ নূর ওরফে আমজাদ' সহ অপরাধ চক্রের দৌরাত্ম্য: সাধারণ রোহিঙ্গাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

সীমান্তে মাদক কারবার ও ক্ষমতার অপব্যবহার: রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হওয়া আবুল ফয়েজকে নিয়ে এলাকায় চাঞ্চল্য

সীমান্তে মাদক কারবার ও ক্ষমতার অপব্যবহার: রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হওয়া আবুল ফয়েজকে নিয়ে এলাকায় চাঞ্চল্য

সর্বশেষ সংবাদ