
চকরিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ষড়যন্ত্র, নৈরাজ্য ও দেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৪ নভেম্বর) রাত আটটায় আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি ডুলাহাজারা ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এতে উপজেলা বিএনপি ও জেলা বিএনপি সহ-সভাপতি আলহাজ্ব এনামুল হক ও জেলা বিএনপি সহ-সভাপতি ও ডুলাহাজারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এম মোবারক আলী মিছিলের সামনে থেকে নেতৃত্ব দেন।
এ সময় বক্তারা দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া মিছিলে অংশগ্রহন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টু,ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব কুতুবউদ্দিন, ডুলাহাজারা ইউনিয়ন বিএনপি সভাপতি মাস্টার মোস্তাফিজুর রহমান, সাধরণ সম্পাদক নাজেম উদ্দিন, খুটাখালী ইউনিয়ন বিএনপি সভাপতি ডা: শফি আহমদ,কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক মামুনুর রশীদ মামুন, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, দেশে কোনো ধরনের ষড়যন্ত্র, বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা বরদাশত করা হবে না। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিকাল তিনটায় চকরিয়ায় উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নেতৃত্বে একটি কথিত গোপন বৈঠক পণ্ড করে দিয়েছিল পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে ১৪টি মোটরসাইকেল।
এদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে নানাবিধ অস্থিরতার ইন্দন ও দেশব্যাপী ষড়যন্ত্রের অংশবিশেষ ডুলাহাজারা ইউনিয়নে নৈরাজ্য সৃষ্টির পায়তারা খুঁজছে তাই আজ ইউনিয়ন বিএনপি এ প্রতিবাদ সমাবেশ করেছে।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
