advertisement

টেকনাফে অস্ত্র ও গুলিসহ ‘রফিক বাহিনী’র সক্রিয় সদস্য শেখ বিজয় গ্রেপ্তার

মোবারক উদ্দিন নয়ন

মোবারক উদ্দিন নয়ন

অক্টোবর ২৮, ২০২৬, ১০:৪৪

টেকনাফে অস্ত্র ও গুলিসহ ‘রফিক বাহিনী’র সক্রিয় সদস্য শেখ বিজয় গ্রেপ্তার
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র।

মিজানুর রহমান মিজান টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্রসহ রফিক বাহিনী’ র সক্রিয় সদস্য শেখ বিজয়কে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এস আরবি -১৫)।

আজ ২৮ অক্টোবর (বুধবার) রাত আনুমানিক ০১:০৫ ঘটিকায় টেকনাফ মডেল থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকার একটি খালপাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

featured banner

গ্রেপ্তারকৃত শেখ বিজয় টেকনাফ মডেল থানাধীন খারাংখালী (পূর্ব মহেশখালীয়া পাড়া) এলাকার শাহ আলম ও জোহরা বেগম দম্পতির ছেলে।

এস আরবি -১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ক্যাম্পের সিপিসি-২ এর একটি চৌকস অভিযানিক দল জানতে পারে যে হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে এস আরবি সদস্যরা ধাওয়া করে শেখ বিজয়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ০১টি একনলা দেশীয় বন্দুক, ০২টি ওয়ান শুটার এলজি, ১৭ রাউন্ড তাজা গোলাবারুদ, ২৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ০৬টি ধারালো ছোরা এবং ০১টি স্মার্টফোন উদ্ধার করা হয়। এস আরবি -১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতকরণে র‍্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
ড্রাইভার মালেককেও ছাড়িয়ে গেছেন উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ফরিদ!

ড্রাইভার মালেককেও ছাড়িয়ে গেছেন উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ফরিদ!

কক্সবাজার সদর সাব-রেজিস্ট্রারসহ একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

কক্সবাজার সদর সাব-রেজিস্ট্রারসহ একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

উখিয়া ভূমি অফিসে নাজির আলমগীরের 'রাজত্ব': সেবাপ্রার্থীদের ভোগান্তি ও ক্ষোভ

উখিয়া ভূমি অফিসে নাজির আলমগীরের 'রাজত্ব': সেবাপ্রার্থীদের ভোগান্তি ও ক্ষোভ

মাদকের বিরুদ্ধে টেকপাড়ার তরুণদের কঠোর অবস্থান এখন পুরো পর্যটন নগরীতে অনুকরণীয়

মাদকের বিরুদ্ধে টেকপাড়ার তরুণদের কঠোর অবস্থান এখন পুরো পর্যটন নগরীতে অনুকরণীয়

বাঁকখালী নদী রক্ষায় ‘অদ্ভুত’ উদ্যোগ: উদ্ধার জমিতে রিসোর্ট-সুইমিংপুল বানাতে চায় বিআইডব্লিউটিএ

বাঁকখালী নদী রক্ষায় ‘অদ্ভুত’ উদ্যোগ: উদ্ধার জমিতে রিসোর্ট-সুইমিংপুল বানাতে চায় বিআইডব্লিউটিএ

আসামি ধরায় ব্যস্ত উখিয়া থানা পুলিশ, ইয়াবা দমনে নীরবতা!

আসামি ধরায় ব্যস্ত উখিয়া থানা পুলিশ, ইয়াবা দমনে নীরবতা!

সর্বশেষ সংবাদ