
পিএমখালীর কৃতি সন্তান শামীম উদ্দিন চৌধুরী বাংলাদেশ ব্যাংকের 'জয়েন্ট ডিরেক্টর' পদে পদোন্নতি

কক্সবাজার সদর উপজেলার পি.এম.খালী ইউনিয়নের চৌধুরী পাড়ার এক উজ্জ্বল ও কৃতি সন্তান, বাংলাদেশ বিসিএস শিক্ষা ক্যাডারের সাবেক কর্মকর্তা শামীম উদ্দিন চৌধুরী দেশের কেন্দ্রীয় ব্যাংক ‘বাংলাদেশ ব্যাংক’-এর 'জয়েন্ট ডিরেক্টর' (যুগ্ম পরিচালক) পদে পদোন্নতি লাভ করেছেন। তিনি পূর্বে ব্যাংকটির 'ডেপুটি ডিরেক্টর' (উপ-পরিচালক) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শামীম উদ্দিন চৌধুরী পি.এম.খালী উচ্চ বিদ্যালয়ের ২০০৪ সালের এস.এস.সি ব্যাচের একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে ৩৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে শিক্ষা ক্যাডারে মনোনীত হয়ে তিনি কক্সবাজার সরকারি কলেজের প্রভাষক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। কর্মজীবনে মেধা ও নিষ্ঠার পরিচয় দিয়ে পরবর্তীতে তিনি দেশের অর্থনৈতিক চালিকাশক্তি বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন এবং ধারাবাহিক সফলতার স্বাক্ষর রেখে আজ জয়েন্ট ডিরেক্টর পদে উন্নীত হলেন।

তাঁর এই অভাবনীয় অর্জনে পি.এম.খালী ইউনিয়নসহ সমগ্র কক্সবাজার জুড়ে আনন্দ ও গর্বের আমেজ বিরাজ করছে। শিক্ষক, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
এলাকাবাসীর মতে, "শামীম উদ্দিন চৌধুরীর এই সাফল্য পি.এম.খালীর তরুণ ও শিক্ষার্থীদের জন্য এক বড় অনুপ্রেরণা। কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও মেধা থাকলে যেকোনো উচ্চতায় পৌঁছানো সম্ভব—তিনি তা আবারও প্রমাণ করেছেন।"
কৃতি এই কর্মকর্তার উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ ও শিক্ষা অনুরাগী মহল।
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
