advertisement

কক্সবাজারে শিক্ষক সমাবেশ ও জেলা সম্মেলনে অধ্যক্ষ সেলিম ভুঁইয়া

‘বিএনপি সরকারের আমলে শিক্ষার উন্নতির যে ভিত্তি তৈরি হয়েছিল, তা এখন আরও ত্বরান্বিত হবে’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৩১, ২০২৬, ০৪:২৮

‘বিএনপি সরকারের আমলে শিক্ষার উন্নতির যে ভিত্তি তৈরি হয়েছিল, তা এখন আরও ত্বরান্বিত হবে’
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও চাকরি জাতীয়করণের দাবিতে কক্সবাজারে শিক্ষক সমাবেশ এবং কক্সবাজার জেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) কক্সবাজার পাবলিক হলে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেন, “বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ভিত্তি রচিত হয়েছিল অতীতে বিএনপি সরকারের সময়। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বরাদ্দ বৃদ্ধি করেছেন। ইতোমধ্যে দেশের প্রতিটি বিদ্যালয়ে অবকাঠামোগত উন্নয়ন, গবেষণা কার্যক্রম বৃদ্ধি এবং শিক্ষকদের সামাজিক ও দাপ্তরিক মর্যাদা বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারি সমস্ত অনুষ্ঠানে শিক্ষকদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর জন্য ইতোমধ্যে নির্দেশনা জারি করা হয়েছে।”

featured banner


শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রসঙ্গে তিনি আরও বলেন, “সমস্ত বেসরকারি স্কুল জাতীয়করণে ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নীতিগত সম্মতি দিয়েছেন। আমরা আশা করছি, খুব দ্রুতই শিক্ষক সমাজ এর সুফল পাবেন।”


কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সভাপতি হোসাইনুল ইসলাম মাতবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট (বাকশিস)-এর কেন্দ্রীয় মহাসচিব চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ। তিনি অভিযোগ করে বলেন, “এখনও বিভিন্ন স্তরে চক্রান্তকারী চক্র শিক্ষক সমাজ ও শিক্ষা খাতের অগ্রযাত্রাকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।”


সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব জাকির হোসেন, অবসর সুবিধা বোর্ডের সদস্য জাকির হোসেন আকন্দ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের অতিরিক্ত মহাসচিব মাওলানা আবু মো. আলিম আকন্দ, বাকশিস-এর যুগ্ম মহাসচিব এ.কে.এম. ফজলুল হক, শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য তৌহিদুল ইসলাম টিপু, বাকশিস চট্টগ্রাম জেলার সভাপতি মো. নাজিম উদ্দিন, চট্টগ্রাম জেলা যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ও আবদুস সাত্তার মজুমদার।


এছাড়া আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য পরিষদ জেলা সভাপতি মো. আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক নেতা এ.এন.এম. নুরুল আমিন, এবং বিভিন্ন উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের মধ্যে টেকনাফের এম. মনজুর, উখিয়ার আবদুল মান্নান, পেকুয়ার আবুল হাশেম, কুতুবদিয়ার জহিরুল ইসলাম, মহেশখালীর আমিনুল করিম, মাতামহুরীর রুহুল কাদের, রামুর ওসমান গণি, চকারিয়ার নুরুল আখের ও সদর উপজেলার নুরুল আবছারসহ জেলা-উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রনজিত চক্রবর্তী এবং সঞ্চালনা করেন কক্সবাজার সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নাজিম উদ্দিন।


সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ও ঐক্যের স্বার্থে প্রধান অতিথি জানান, কক্সবাজার জেলা শিক্ষক সমিতির আগামী দিনের নতুন নেতৃত্ব খুব শিগগিরই কেন্দ্রীয় কমিটি থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।


google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
ড্রাইভার মালেককেও ছাড়িয়ে গেছেন উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ফরিদ!

ড্রাইভার মালেককেও ছাড়িয়ে গেছেন উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ফরিদ!

টেকনাফে অস্ত্র ও গুলিসহ ‘রফিক বাহিনী’র সক্রিয় সদস্য শেখ বিজয় গ্রেপ্তার

টেকনাফে অস্ত্র ও গুলিসহ ‘রফিক বাহিনী’র সক্রিয় সদস্য শেখ বিজয় গ্রেপ্তার

কক্সবাজার সদর সাব-রেজিস্ট্রারসহ একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

কক্সবাজার সদর সাব-রেজিস্ট্রারসহ একযোগে ৮৫ সাব-রেজিস্ট্রার বদলি

উখিয়া ভূমি অফিসে নাজির আলমগীরের 'রাজত্ব': সেবাপ্রার্থীদের ভোগান্তি ও ক্ষোভ

উখিয়া ভূমি অফিসে নাজির আলমগীরের 'রাজত্ব': সেবাপ্রার্থীদের ভোগান্তি ও ক্ষোভ

মাদকের বিরুদ্ধে টেকপাড়ার তরুণদের কঠোর অবস্থান এখন পুরো পর্যটন নগরীতে অনুকরণীয়

মাদকের বিরুদ্ধে টেকপাড়ার তরুণদের কঠোর অবস্থান এখন পুরো পর্যটন নগরীতে অনুকরণীয়

বাঁকখালী নদী রক্ষায় ‘অদ্ভুত’ উদ্যোগ: উদ্ধার জমিতে রিসোর্ট-সুইমিংপুল বানাতে চায় বিআইডব্লিউটিএ

বাঁকখালী নদী রক্ষায় ‘অদ্ভুত’ উদ্যোগ: উদ্ধার জমিতে রিসোর্ট-সুইমিংপুল বানাতে চায় বিআইডব্লিউটিএ

সর্বশেষ সংবাদ