advertisement

মানিকের গোলে নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ০১, ২০২৬, ১২:৫৯

মানিকের গোলে নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আবারও ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার প্রথম সেমিফাইনালে লাল-সবুজের দল ১-০ গোলে নেপালকে হারিয়ে ট্রফি ছোঁয়া দূরত্বে পৌঁছে গেছে। ফাইনালে ওঠার পথে একমাত্র জয়সূচক গোলটি করেন মোহাম্মদ মানিক।


মালদ্বীপের মালে স্টেডিয়ামে প্রথমার্ধেই ম্যাচের একমাত্র গোলটি আসে। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে নেপালকে চাপে রাখে বাংলাদেশের যুবারা।

featured banner


ম্যাচের সপ্তম মিনিটে লিড নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছিল কোচ কক্সের দল। মুরশেদ আলীর দারুণ এক পাসে বল পান নাজমুল হুদা ফয়সাল। তবে ডি-বক্সের ভেতর সুবিধাজনক অবস্থানে থেকেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন তিনি। তার নেওয়া শট পোস্টের বেশ বাইরে দিয়ে চলে যায়। অথচ সে সময় গোলপোস্টের সামনে ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন সতীর্থ রোনান সুলিভান। তাকে পাস দিলে গোল হওয়ার সম্ভাবনা ছিল প্রবল, কিন্তু ফয়সাল নিজেই শট নেওয়ার সিদ্ধান্ত নেন।


তবে এই আক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ১১ মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। মুরশেদ আলীর মাপা ক্রসে বক্সের ভেতর জটলার মাঝে দুর্দান্ত এক হেডে বল জালে জড়িয়ে দেন মোহাম্মদ মানিক। তার এই গোলে উল্লাসে মেতে ওঠে বাংলাদেশের ডাগআউট, প্রবাসী দর্শকরাও ভাসেন আনন্দে।


গোল হজমের পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে নেপাল। তারা কিছু আক্রমণ গড়লেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল সজাগ। লিড পাওয়ার পর বাংলাদেশ আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং প্রতি-আক্রমণ থেকে ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায়। একবার জালের দেখা পেলেও অফসাইডের কারণে রোনান সুলিভানের গোলটি বাতিল হয়। তবে পরে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।


দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে নেপালের রক্ষণে চাপ ধরে রাখে বাংলাদেশ। ম্যাচের ৫ মিনিটে সতীর্থের লং পাসে ছুটে গিয়েও ভালো অবস্থানে বল স্পর্শ করতে পারেননি জয় আহমেদ। ছয় মিনিট পর নেপালের বিজ্ঞান খাদকার ফ্রি-কিক উপরের জাল কাঁপায়।


শেষ দিকে এসে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে তারা। তবে বাংলাদেশের রক্ষণভাগের দৃঢ়তায় সফল হতে পারেনি। শেষ দিকে এসে রোনান সুলিভানের ভাই ডেকলান সুলিভানেরও অভিষেক হয়।


দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও ভুটান। শনিবারের ফাইনালে বাংলাদেশ খেলবে ভারত ও ভুটানের মধ্যকার বিজয়ী দলের বিপক্ষে।

google-news-feed আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সম্পর্কিত খবর
সিংহাসন ধরে রাখতে পারলো না আর্জেন্টিনা,চ্যাম্পিয়ন স্পেন

সিংহাসন ধরে রাখতে পারলো না আর্জেন্টিনা,চ্যাম্পিয়ন স্পেন

বিশ্বকাপে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

বিশ্বকাপে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

মেসি জাদুতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

মেসি জাদুতে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

দুই গোলে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি আর্জেন্টিনা সমতায় ফিরেই ছিনিয়ে নিল জয়

দুই গোলে পিছিয়ে থেকেও হাল ছাড়েনি আর্জেন্টিনা সমতায় ফিরেই ছিনিয়ে নিল জয়

মেসিদের জার্সিতে রহস্যময় সংখ্যা "১৮৯৩"

মেসিদের জার্সিতে রহস্যময় সংখ্যা "১৮৯৩"

নকআউট পর্বে কারা উঠল, ছিটকে গেল কারা?

নকআউট পর্বে কারা উঠল, ছিটকে গেল কারা?

সর্বশেষ সংবাদ